advertisement

‘আমাদের প্রার্থীদের জোর করে হারানো হয়েছে’, প্রতিবাদে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ গতকাল থেকেই শুরু হয়েছে ভোটগণনা ৷ আজ দ্বিতীয় দিনেও রাজ্যের নানা জায়গায় চলছে গণনা ৷

#কেশিয়ারি: পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ গতকাল থেকেই শুরু হয়েছে ভোটগণনা ৷ আজ দ্বিতীয় দিনেও রাজ্যের নানা জায়গায় চলছে গণনা ৷ ভোটগণনা চলাকালিন বিক্ষিপ্তভাবে রাজ্যের কোথাও কোথাও বিক্ষোভের খবর মিললেও মোটামুটি শান্তিপূর্ণভাবেই হয়েছে ভোটগণনা ৷ কিন্তু পশ্চিম মেদিনীপুরের ব্লক কেশিয়ারির ভোট গণনার ফল প্রকাশ্যে আসতেই বিজেপি-তৃণমূল সংঘর্ষ তুঙ্গে ৷ বিজেপি প্রার্থীদের জোর করে হারানোর অভিযোগে শুক্রবার ১২ ঘণ্টা বনধের ডাক দিল বিজেপি ৷
বিজেপির তরফে অভিযোগ, গতকাল গভীর রাত পর্যন্ত কেশিয়ারিতে ভোটগণনা চলে ৷ সেখানে দু’টি জেলা পরিষদের আসনে তারা জিতে গিয়েছিলেন ৷ কিন্তু রাতে ফের সেখানে ভোটগণনা হয় ৷ আর তারপরেই যে ফলটি প্রকাশ্যে আসে ৷ সেটিতে দেখা যায়, জেলা পরিষদের ৫১টির মধ্যে ৫১ টিতেই দখল রেখেছে তৃণমূল ৷
এই ফল প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি দলের কর্মীরা ৷ বিজেপি প্রার্থীদের জোর করে হারানো হয়েছে বলে অভিযোগ করেন তারা ৷ এই ঘটনার প্রতিবাদেই শুক্রবার ১২ ঘণ্টা কেশিয়ারি বনধের ডাক দিয়েছে বিজেপি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘আমাদের প্রার্থীদের জোর করে হারানো হয়েছে’, প্রতিবাদে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement