advertisement

জমি হস্তান্তরে দেরির জেরে বিপত্তি প্রাথমিক স্কুলের নির্মাণকাজ আটকেছিল

Last Updated:

নিউজ18 বাংলার খবরের জের। চার বছর ধরে আটকে থাকা স্কুলের জমি জট কাটল চব্বিশ ঘণ্টায়।

#বীরভূম: নিউজ18 বাংলার খবরের জের। চার বছর ধরে আটকে থাকা স্কুলের জমি জট কাটল চব্বিশ ঘণ্টায়। বীরভূমের বাঁধেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের জন্য জমি হস্তান্তরে উদ্যোগ নিল প্রশাসন। খুশি গ্রামবাসীরা।
গ্রাম আর স্কুলের মাঝে ব্যস্ত রাস্তা। স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনাও লেগেই থাকত। তাই স্কুলে ছেলেমেয়েদের পাঠাতেন না অভিভাবকরা। বীরভূমের পাড়ুইয়ে ড্রপআউট রুখতে এগিয়ে এসেছিল পুলিশ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই চলছিল ১০৫ জন পড়ুয়ার পড়াশোনা। জমি জটে আটকে ছিল স্কুল তৈরির কাজ। সে খবরই সম্প্রচার করি আমরা। খবর সম্প্রচারের চব্বিশ ঘণ্টার মধ্যেই কেটে গেল স্কুলে জমি জট।
advertisement
স্কুলে জমি জট কাটায় খুশি গ্রামবাসীরা। নিউজ18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধানও।
advertisement
আপাতত সিভিক ভলানটিয়ার দিয়ে ক্লাস নেওয়া হলেও, শীঘ্রই স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ হবে বলে আশাবাদী গ্রামবাসীরা।
শীঘ্রই স্কুলের জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন ভূমি সংস্কার দফতরের আধিকারিক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জমি হস্তান্তরে দেরির জেরে বিপত্তি প্রাথমিক স্কুলের নির্মাণকাজ আটকেছিল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement