Narendra Modi at Brigrade: পরিবর্তনের ঝড় আটকাতে পারবে না নির্মম সরকার! ব্রিগেডের সভা থেকে হুঙ্কার মোদির
- Reported by:Susmita Mondal
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ব্রিগেডের মঞ্চে বক্তব্য রাখতে উঠেই তৃণমূলকে নির্মম সরকার বলে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
তৃণমূলের নির্মম সরকার যতই চেষ্টা করুক, বাংলায় পরিবর্তনের ঝড় আটকাতে পারবে না৷ ব্রিগেডের সভা থেকে এমনই হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর কথায়, বাংলায় কিছুদিনের মধ্যেই আইনের শাসন ফিরে আসবে৷
প্রধানমন্ত্রী বলেন, ‘মহা জঙ্গলরাজ শেষ হবে৷ এই সভায় আসা বিজেপি কর্মীদের তৃণমূল গতকাল চোর বলে কটাক্ষ করেছে৷ আসল চোর কারা, বাংলার মানুষ ভাল ভাবে জানে৷ আজকেও এই বিশাল সভাকে আটকানোর জন্য নির্মম সরকার সব অস্ত্র বের করে ফেলেছে৷ আপনাদের আটকানোর জন্য ব্রিজ বন্ধ করে দিয়েছে, রাস্তা জ্যাম করে দিয়েছে, গাড়ি আটকে দিয়েছে৷ কিন্তু এত কিছু করেও আপনাদের আটকাতে পারেনি৷ মহাজঙ্গলরাজ চালাচ্ছিল যারা, তাদের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে৷ বাংলায় আবার আইনের শাসন হবে? তৃণমূলের কোনও আইনভঙ্গকারী ছাড়া হবে না৷ বেছে বেছে হিসেব নেওয়া হবে৷ নির্মম সরকার যত চেষ্টা করুক, পরিবর্তনের ঝড়কে আটকাতে পারবে না৷’
advertisement
প্রধানমন্ত্রী বলেন, বাংলায় ক্ষমতায় না থাকা সত্ত্বেও কেন্দ্রের এনডিএ সরকার বাংলার উন্নয়ন করতে চেষ্টার ত্রুটি রাখেনি৷ এ দিনও তিনি সরকারি অনুষ্ঠান থেকে বাংলার জন্য ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন বলেও জানান মোদি৷
advertisement
রাজ্য সরকারকে নিশানা করে প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, তৃণমূল কাজ করে না, করতেও দেয় না৷ আয়ুষ্মান ভারত, জল জীবন মিশন সহ কেন্দ্রের একাধিক প্রকল্পের সুুবিধা রাজ্য সরকারের জন্যই বাংলার মানুষ পাচ্ছে না বলে অভিযোগ করেন মোদি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 14, 2026 3:45 PM IST










