advertisement

Birbhum Arrest: নাটকীয় কায়দায় যাত্রী বোঝাই বাস দাঁড় করিয়ে গ্রেফতার আগ্নেয়াস্ত্র কারবারি

Last Updated:

Birbhum Arrest: মুর্শিদাবাদ থেকে বীরভূমে ঢোকার সময়ই তেঁতুল ডিহি জংগলের কাছে বাস দাড় করিয়ে ময়ূরেশ্বর ও মল্লারপুর থানার পুলিশ গ্রেফতার করে দুজনকে

উদ্ধার দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু টাকা
উদ্ধার দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু টাকা
ময়ূরেশ্বর : ২ টি টিম তৈরি করে দুজন আগ্নেয়াস্ত্র কারবারিকে যাত্রী বোঝাই পাবলিক বাস থেকে নাটকীয় কায়দায় গ্রেফতার করলো বীরভূম পুলিশ । তাদের থেকে উদ্ধার দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু টাকা ।
গোপন সূত্রে খবর পেয়ে দুই  আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ । মুর্শিদাবাদ থেকে বীরভূমে ঢোকার সময়ই তেঁতুল ডিহি জংগলের কাছে বাস দাঁড় করিয়ে ময়ূরেশ্বর ও মল্লারপুর থানার পুলিশ গ্রেফতার করে দুজনকে ।
আরও পড়ুনঅজয় নদের তীরে জয়দেব মেলার শেষে পালিত হল ৫৫০ বছরের প্রাচীন এই রীতি
ধৃতদের মধ্যে একজন সাইদুল শেখ তার বাড়ি মুর্শিদাবাদ , অন্যজন রাজেন্দ্র প্রসাদের বাড়ি পশ্চিম বর্ধমান জেলায় । সাইদুলের ওপর নজর ছিল পুলিশের । তাদের ধরার জন্য বীরভূম জেলা পুলিশ তৈরি করেছিল  দুটি টিম । তার পরই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার খবর পুলিশ পেতেই পাবলিক বাসে ধরে ফেলে তাদের ।
advertisement
advertisement
আরও পড়ুন :  নার্স নয়, এই হাসপাতালে রোগীদের ইঞ্জেকশন দিচ্ছে রোবোট!
ধৃতদের কাছে আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয় ২০ হাজার টাকা । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন , " আমাদের কাছে খবর ছিল সাইদুল আগ্নেয়াস্ত্র কারবারের সাথে যুক্ত । এক জায়গা থেকে অন্য জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে বিক্রি করা এর কাজ এবং এই কাজের সাথে যুক্ত রয়েছে আরও কিছু লোক । তাই তাদের ধরতে আমরা তৈরি করি পুলিশের দুটি টিম । যেই টিমের কিছু সদস্য নজর রাখতো সাইদুলের গতিবিধির ওপর । গোপন সূত্রে খবর পাই সাইদুল আগ্নেয়াস্ত্র নিয়ে বিহার থেকে আসছে তারা । তখনই আমরা  মুর্শিদাবাদ থেকে বীরভূমে ঢোকার সময়ই তেঁতুলডিহি জঙ্গলের কাছে বাস দাঁড় করিয়ে ময়ূরেশ্বর ও মল্লারপুর থানার পুলিশ গ্রেপ্তার করে দুজনকে । প্রথমে সাইদুলকে ধরার সময় রাজেন্দ্রর পালিয়ে যায় কিন্তু সাইদুলের থেকে তথ্য নিয়ে আমরা রাজেন্দ্রকেও ধরে ফেলি । "
advertisement
জেলা সুপার আরও জানান যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে সেগুলি বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Arrest: নাটকীয় কায়দায় যাত্রী বোঝাই বাস দাঁড় করিয়ে গ্রেফতার আগ্নেয়াস্ত্র কারবারি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement