advertisement

Birbhum News | Egra Blast | Budge budge: এগরা-বজবজের পরে ফের বিস্ফোরণ! উড়ে গেল তৃণমূল নেতার বাড়ির একাংশ

Last Updated:

গত সপ্তাহেই এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের তীব্রতায় পুড়ে ছাই হয়ে যায় বাড়ি৷ পুকুরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মানুষের দেহাংশ৷ ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ বিস্ফোরণে নিহত মূল অভিযুক্ত ভানু বাগ৷ ভানু এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন৷ গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলে ও ভাইপোকে৷

দক্ষিণবঙ্গ: এগরা, বজবজের পরে আবারও বিস্ফোরণ৷ সোমবার বীরভূমের দুবরাজপুর থানা এলাকার ঘোড়াপাড়া গ্রামের একটি বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ হয় বলে অভিযোগ৷ ক্ষতিগ্রস্ত হয় বাড়িটির একাংশ৷ ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। জানা গিয়েছে, বাড়ির মালিকের নাম শেখ মরিলাল। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত৷ বীরভূমের দুবরাজপুর থানার ঘোড়াপাড়া গ্রাম শেখ মরিলাল ও শেখ শফিকের খামার খামারবাড়ি। এরা দু’জনেই তৃণমীল কর্মী হিসাবে পরিচিত।
গত সপ্তাহেই এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের তীব্রতায় পুড়ে ছাই হয়ে যায় বাড়ি৷ পুকুরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মানুষের দেহাংশ৷ ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ বিস্ফোরণে নিহত মূল অভিযুক্ত ভানু বাগ৷ ভানু এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন৷ গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলে ও ভাইপোকে৷
advertisement
আরও পড়ুন: খুব সহজেই ব্যাঙ্কে গিয়ে করতে পারবেন ২০০০ টাকার নোট বদল? জেনে রাখুন গোটা পদ্ধতি
এগরার পরে গত রবিবার সন্ধেবেলাতেও ফের বিস্ফোরণ হয় বজবজে৷ এক্ষেত্রে, মজুত রাখা বাজিতে বিস্ফোরণ হয় বলে অভিযোগ৷ মৃত্যু হয় এক শিশু সহ তিনজনের৷
advertisement
advertisement
জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, যে বাড়িতে বাজি মজুত ছিল বলে অভিযোগ, সেই বাড়ির একটা অংশ ভেঙে পরে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকল৷
আরও পড়ুন: আবারও কি ফিরছে ১০০০ টাকার নোট? সাংবাদিক বৈঠকে জরুরি কথা জানালেন RBI গভর্নর
স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের নাম জয়শ্রী ঘাটি (৬৫), পম্পা ঘাটি (১০)। ঘটনার পর তাঁদের বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
advertisement
যদিও দমকলের দাবি, বিস্ফোরণ হয়নি৷ মজুত বাজিতে আগুন লেগেই দুর্ঘটনা ঘটেছিল৷
সুপ্রতিম দাস, দুবরাজপুর, বীরভূম
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News | Egra Blast | Budge budge: এগরা-বজবজের পরে ফের বিস্ফোরণ! উড়ে গেল তৃণমূল নেতার বাড়ির একাংশ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement