advertisement

Bengali News: এ যেন দিল্লির যমুনা...! ফেনায় ফেনায় ঢেকে গেল কোপাই, আচমকা কী ঘটছে? আতঙ্কে বাসিন্দারা

Last Updated:

Bengali News: আচমকা ফেনায় ঢাকল কোপাই নদী, কারণ ঘিরে ধোঁয়াশা। দিল্লির যমুনা নদীর মতো এবার আচমকা ফেনায় ঢাকল রবীন্দ্র স্মৃতিবিজড়িত কোপাই নদী। চারদিন ধরে ক্রমেই বইছে ফেনা জল।

News18
News18
শান্তিনিকেতনঃ আচমকা ফেনায় ঢাকল কোপাই নদী, কারণ ঘিরে ধোঁয়াশা। দিল্লির যমুনা নদীর মতো এবার আচমকা ফেনায় ঢাকল রবীন্দ্র স্মৃতিবিজড়িত কোপাই নদী। চারদিন ধরে ক্রমেই বইছে ফেনা জল। যা দেখে তাজ্জব গোয়ালপাড়া, সেহালাই, কমলাকান্তপুর গ্রামের বাসিন্দারা।
বছরের পর বছর নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন যারা, তারা ‌কখনই এরকমভাবে‌ এত ফেনা তৈরি হতে দেখেননি বলে মত স্থানীয়দের। স্বভাবতই নদীর এই অস্বাভাবিক বিষয়টি নিয়ে ওই এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ঘনিয়েছে অশনি, কিছুক্ষণেই আবহাওয়ার মেগা বদল! কোন কোন জেলা ভাসবে তুমুল ঝড়বৃষ্টিতে? আবহাওয়ার বড় খবর
নদীর ফেনা দেখতে অনেকেই সেতুতে ভিড় জমিয়েছেন‌। কেন এবং কীভাবে এই ফেনা তৈরি হয়েছে তা নিয়ে সকলেই ধোঁয়াশায় রয়েছেন। তাই মানুষের কৌতুহল দূর করতে মঙ্গলবার নদী থেকে জল সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছেন বিশ্বভারতীর শিক্ষা ভবনের এক অধ্যাপক। তার পরীক্ষার ফলে কী বেরিয়ে আসে সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: এ যেন দিল্লির যমুনা...! ফেনায় ফেনায় ঢেকে গেল কোপাই, আচমকা কী ঘটছে? আতঙ্কে বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement