advertisement

Bio Village: বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে সুন্দরবনে বায়ো ভিলেজ, গড়ে উঠছে মডেল গ্রাম

Last Updated:

Bio Village: কৃষকরা তার জন্য নিজেদের জায়গাকে ব্যবহার করছে। এর থেকে সার তৈরি করতে সময় লাগছে পাঁচ থেকে ছয় মাস। এরপর সেই সার নিজেদের জমিতেই ব্যবহার করছে কৃষকরা

+
বায়ো

বায়ো ভিলেজ

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে গড়ে উঠছে বায়ো ভিলেজ, তৈরি হচ্ছে ভার্মিকম্পোস্ট। পূর্ব ও পশ্চিম জটার বায়ো ভিলেজে কৃষকদের ভার্মিকম্পোস্ট পিট সাপোর্ট দেওয়া হচ্ছে। জমির স্বাস্থ্যকে অক্ষুন্ন রেখে বিষমুক্ত খাদ্য উৎপাদন করাই লক্ষ্য এই প্রকল্পের।
সেজন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের পর তৈরি করা হয়েছে প্রায় ৭৫০ টি ভার্মিকম্পোস্ট পিট। কেমন হয় এই ভার্মিকম্পোস্ট পিটগুলি? একটি জায়গাকে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, সেখানে পচনশীল বর্জ্য ফেলে এই পিট তৈরি করা হচ্ছে। কৃষকরা তার জন্য নিজেদের জায়গাকে ব্যবহার করছে। এর থেকে সার তৈরি করতে সময় লাগছে পাঁচ থেকে ছয় মাস। এরপর সেই সার নিজেদের জমিতেই ব্যবহার করছে কৃষকরা। বায়ো ভিলেজের মধ্যে এই কাজ করা হচ্ছে।
advertisement
advertisement
কৃষকদের মধ্যে কেউ কেউ খুলিতে কেঁচো সার চাষ করছে। এগুলি কৃষকরা ব্যবহার করে বিষমুক্ত খাদ্য উৎপাদন করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই পিট থেকে উৎপাদিত সার বাইরে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই বায়ো ভিলেজ ভবিষ্যতে মডেল গ্রাম হিসাবে গড়ে উঠবে এ নিয়ে আশাবাদী উদ্যোক্তারা। তাঁদের পক্ষ থেকে সৌরভ কয়াল জানান, তাঁদের ইচ্ছা বিষমুক্ত খাদ্য উৎপাদন করা। সেই লক্ষ্যেই তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bio Village: বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে সুন্দরবনে বায়ো ভিলেজ, গড়ে উঠছে মডেল গ্রাম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement