advertisement

Bike Accident: লরির ধাক্কায় উড়ে গেল বাইক চালক! ভয়ঙ্কর কাণ্ড হাওড়ার রাস্তায়

Last Updated:

Bike Accident: একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। দূরে রাস্তার উপর ছিটকে পড়েন বাইক চালক

আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা হাওড়ায়!
আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা হাওড়ায়!
হাওড়া: ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের। লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত বাইক চালকের নাম জানা যায়নি।
এদিন সকাল থেকেই ঝির ঝির করে বৃষ্টি পড়ছিল। ফলে অত্যন্ত পিচ্ছিল হয়ে ছিল রাস্তাঘাট। তাই সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল রাস্তা দিয়ে। এর মধ্যেই বুধবার দুপুরে হাওড়ার গিরিশ ঘোষ রোডের গুরুকুল স্কুল সংলগ্ন ব্যস্ততম সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। দূরে রাস্তার উপর ছিটকে পড়েন বাইক চালক। তিনি গুরুতর আহত হন। রক্তাত্ব বাইক চালককে উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। পাশাপাশি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় ওই বাইক চালকের মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিচিত জানা যায়নি। ওই ব্যক্তির নাম, ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে বেলুড় থানার। পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: লরির ধাক্কায় উড়ে গেল বাইক চালক! ভয়ঙ্কর কাণ্ড হাওড়ার রাস্তায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement