advertisement

Bengali News: বাঁশি তৈরির পাশাপাশি বাঁশির সুরে সকলকে বিভোর করছেন সিরাজ

Last Updated:

শুধুমাত্র বাঁশির মাধ্যমে গানের সুর তোলাই নয়, সিরাজ মণ্ডলের বাঁশির শব্দে ভেসে ওঠে একাধিক পখির কলতান। কখনও কোকিল, ঘুঘু, মাছরাঙা, বুলবুলি সহ একাধিক পাখির অবিকল শব্দ বাঁশির সুরে ছড়িয়ে পড়ছে

+
বাঁশির

বাঁশির বাজাচ্ছেন সিরাজ

উত্তর ২৪ পরগনা: হাজার হাজার লোকজনের কোলাহলের মধ্য থেকে এক সুরেলা বাঁশির শব্দ ভেসে আসছে। একটু এগিয়ে গিয়ে দেখা গেল মেলার মধ্যে একটি দোকানের চারিদিকে অল্প বয়সি কিশোর থেকে যুবকদের ভিড়। সেখানে বাঁশিতে সুর তুলে সকলকে মাতিয়ে দিয়েছেন এক বিক্রেতা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদে শুরু হয়েছে কুমারপুকুর মেলা। আর সেই মেলায় একাধিক স্টলের মধ্যে দর্শনার্থীদের মন কেড়েছে এই বাঁশির দোকান।
আরও পড়ুন: প্রথম পিরিওডে আর নাম ডাকার খাতা নিয়ে আসবেন না স্যার, স্কুলে ঢুকে যন্ত্রে মুখ দেখালেই অ্যাটেন্ডেন্স হয়ে যাবে!
তবে শুধুমাত্র বাঁশির মাধ্যমে গানের সুর তোলাই নয়, সিরাজ মণ্ডলের বাঁশির শব্দে ভেসে ওঠে একাধিক পখির কলতান। কখনও কোকিল, ঘুঘু, মাছরাঙা, বুলবুলি সহ একাধিক পাখির অবিকল শব্দ বাঁশির সুরে ছড়িয়ে পড়ছে। আর যা দেখে রীতিমতো ভিড় জমাচ্ছেন মেলায় ঘুরতে যাওয়া অনেকেই।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বেড়াচাঁপার বাঁশি বিক্রেতা সিরাজ মণ্ডল বাঁশির সুরে বাংলা, হিন্দি সহ একধিক জনপ্রিয় গানের সুরের ঝড় তুলছেন। পথে-ঘাটে বাঁশি বাজিয়ে অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বংশীবাদক হিসেবে। বিভিন্ন জলসায় বাঁশি বাজানোর ডাক পান। তাঁর কাছে অনেকে বাঁশি শেখার ক্লাসও করেন। বর্তমানে এখানে-সেখানে বাঁশি বাজিয়ে দু’পয়সার মুখ দেখতে শুরু করেছেন সিরাজ। তাই প্রতিদিন চটের ব্যাগ ভর্তি বাঁশের বাঁশি নিয়ে বের হয়ে পড়েন।
advertisement
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বাঁশি তৈরির পাশাপাশি বাঁশির সুরে সকলকে বিভোর করছেন সিরাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement