advertisement

Bengali News: হাসপাতালের মধ্যেই চালু রাত্রি নিবাস, ৩০ বছরের অপেক্ষা দূর হল রোগীর পরিজনদের

Last Updated:

কান্দি মহকুমা হাসপাতালে রোজ কয়েক হাজার মানুষের চিকিৎসা হয়। কিন্তু এতদিন রাত্রি যাপনের জায়গা ছিল না। ফলে অসুবিধায় পড়তেন গুরুতর অসুস্থ রোগীর পরিজনেরা

+
কান্দি

কান্দি হাসপাতালে চালু হল রাত্রি নিবাস 

মুর্শিদাবাদ: তিন যুগ পর অবশেষে তৈরি হল ৩০ শয্যা বিশিষ্ট কান্দি হাসপাতালের রাত্রি নিবাস। ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই রাত্রি নিবাস তৈরি হয়েছে। ফলে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা করতে এলে এখন থেকে আর রাতে হাসপাতালের বাইরে থাকতে হবে না রোগীর পরিজনদের।
কান্দি মহকুমা হাসপাতালে রোজ কয়েক হাজার মানুষের চিকিৎসা হয়। কিন্তু এতদিন রাত্রি যাপনের জায়গা ছিল না। ফলে অসুবিধায় পড়তেন গুরুতর অসুস্থ রোগীর পরিজনেরা। অবশেষে সেই সমস্যা দূর হল। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রাত্রি নিবাসের উদ্বোধন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি মহকুমা হাসপাতালের সুপার রাজেশ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কয়েক বছর আগে কান্দি মহকুমা হাসপাতালের মধ্যে এই রাত্রি নিবাসের কাজ শুরু হয়েছিল। এই রাত্রি নিবাসে বাইরে থেকে আগত হাসপাতালে চিকিৎসারত রোগীদের পরিজনরা থাকতে পারবেন স্বল্প মূল্যে। এর সঙ্গেই থাকছে একটি ক্যান্টিন, যেখানে স্বল্পমূল্যে খাবার পাওয়া যাবে। হাসপাতালে রাত্রি নিবাস চালু হওয়ায় খুশি রোগীর পরিবারের সদস্যরা।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: হাসপাতালের মধ্যেই চালু রাত্রি নিবাস, ৩০ বছরের অপেক্ষা দূর হল রোগীর পরিজনদের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement