advertisement

Bengali News: মামার শখের পাখি মারা বন্দুকের গুলিতে শেষ ৫ বছরের ভাগ্নি!

Last Updated:

শিশুটির বাড়ি হুগলির পান্ডুয়ায়। তার বাবা জামশেদ আলি পান্ডুয়া থানার একজন সিভিক ভলেন্টিয়ার

প্রতিকী চিত্র 
প্রতিকী চিত্র 
হুগলি: মামার পাখি মারার বন্দুক নিয়ে খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের মেয়ের। বুকে পাখি মারার বন্দুকের গুলি লেগে বেঘোরে মারা গিয়েছে ৫ বছরের জুমানা হায়াত। জানা গিয়েছে, মামার বাড়ি গিয়ে পাখি মারার বন্দুক নিয়ে শিশুটি নিজেই খেলছিল। সেই সময় ভুল করে ট্রিগারে চাপ পড়ে যায়, আর তাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিশুটির বাড়ি হুগলির পান্ডুয়ায়। তার বাবা জামশেদ আলি পান্ডুয়া থানার একজন সিভিক ভলেন্টিয়ার। তাঁদের বাড়ি পান্ডুয়ার দে পাড়ায়। বাড়ি থেকে কিছুটা দূরেই জামশেদ আলির শ্বশুরবাড়ি। পরিবারের সকলের সঙ্গে শনিবার দুপুরে জামশেদ আলির মেয়ে মামা সাইফার রহমানের বাড়ি গিয়েছিল। এরপর বিকেলের দিকে মারার পাখি মারা বন্দুকটি নিয়ে ওই শিশু খেলছিল। সেই সময়ই গুলি ছিটকে এসে শিশুটির বুকে লাগে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে সে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির অবস্থার অবনতি হলে তাকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পাঠান হয়। সেখানে চিকিৎসারা তোকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর জেঠিমা রেশমা সুলতানা বলেন, সবে মামার বাড়ি গিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটল। গোটা ঘটনায় শিশুটির পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও শোকে মুহ্যমান।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মামার শখের পাখি মারা বন্দুকের গুলিতে শেষ ৫ বছরের ভাগ্নি!
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement