advertisement

Bengali News: মাছের ভেড়ি করতে ম্যানগ্রোভ কেটে সাফ, সুন্দরবনকেও শেষ করবে ওরা!

Last Updated:

ইতিমধ্যেই দেখা গিয়েছে নদীর চরের ম্যানগ্রোভ কেটে বসতবাড়ি ও মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠেছে। নদীর একাধিক স্থানে ম্যানগ্রোভ কাটা হচ্ছে নির্বিচারে

কাটা হচ্ছে ম্যানগ্রোভ
কাটা হচ্ছে ম্যানগ্রোভ
দক্ষিণ ২৪ পরগনা: আবারও পরিবেশের কথা চিন্তা না করে সুন্দরবনে ম্যানগ্রোভ কেটে সাফ করে ফেলা হল। কুলতলি থানার দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাটামারী গ্রামের নৈপুকুরিয়া নদীর চরে মাছের ভেড়ি তৈরির জন্য ম্যানগ্রোভ কাটা হচ্ছে।
ইতিমধ্যেই দেখা গিয়েছে নদীর চরের ম্যানগ্রোভ কেটে বসতবাড়ি ও মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠেছে। নদীর একাধিক স্থানে ম্যানগ্রোভ কাটা হচ্ছে নির্বিচারে। কেটে ফেলা হয়েছে বানি, গরান, গেঁও সহ সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন গাছ। নিয়ম বহির্ভূতভাবে ম্যানগ্রোভ কাটার এই দায় স্থানীয় বাসিন্দা সুমন মণ্ডল ক্যামার সামনে স্বীকার করে নিয়েছেন। বলেন, মাছের ভেড়ি তৈরি করার জন্য তাঁরা গাছ কেটেছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এলাকায় গিয়ে দেখা গিয়েছে, দূরে দাঁড়িয়ে আছে আর্থ রিমুভার। রাতের অন্ধকারে হবে ভেড়ি তৈরির কাজ। এইভাবে দিনের পর দিন সুন্দরবনের জঙ্গল ধ্বংস হলে জীব বৈচিত্র্যের উপর ব্যাপক প্রভাব পড়তে শুরু করবে। কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ স্বীকার করেন, মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প ম্যানগ্রোভ প্ল্যান্টেশন কিছু অসাধু ব্যক্তি নষ্ট করছে। যা নিয়ে প্রশাসনিক একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রেও তাই করা হবে। পাশাপাশি মানুষকে সচেতন করতে তাঁরা মাঠে নামবেন বলেও জানান।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মাছের ভেড়ি করতে ম্যানগ্রোভ কেটে সাফ, সুন্দরবনকেও শেষ করবে ওরা!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement