advertisement

Digital Attendance: প্রথম পিরিওডে আর নাম ডাকার খাতা নিয়ে আসবেন না স্যার, স্কুলে ঢুকে যন্ত্রে মুখ দেখালেই অ্যাটেন্ডেন্স হয়ে যাবে!

Last Updated:

হাজিরার জন্য এবার থেকে হবেনা রোলকল। সময় বাঁচাতে এবার থেকে ছাত্র-ছাত্রীরা স্কুলে ঢুকলেই ফেস রিকগনিশন সিস্টেমে হবে আ্যটেনডেন্স

+
ফলতা

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে চলছে রোলকল

দক্ষিণ ২৪ পরগনা: স্কুলের প্রথম পিরিওডে নাম ডাকার খাতা নিয়ে আর হাজির হবেন না শিক্ষক। কারণ এবার ডিজিটাল অ্যাটেনডেন্স হবে সরকারি স্কুলে। মুখ দেখেই টিক পড়বে অ্যাটেনডেন্সের বক্সে। এমনই অভিনব ও আধুনিক ব্যবস্থা চালু হতে চলেছে। ফলতার এক স্কুলে।
হাজিরার জন্য এবার থেকে হবেনা রোলকল। সময় বাঁচাতে এবার থেকে ছাত্র-ছাত্রীরা স্কুলে ঢুকলেই ফেস রিকগনিশন সিস্টেমে হবে আ্যটেনডেন্স। অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে তাক লাগাল ফলতা এফপি স্কুল। সেখানে এবার থেকে ক্লাসে রোল কলের পাঠ শেষ হতে চলেছে। কর্পোরেট ধাঁচে ছাত্র-ছাত্রীদের হাজিরা নেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে এই স্কুলে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ফেস রিকগনিশন অ্যাটেনডেন্স সিস্টেমের সামনে দাঁড়ালেই একজন পড়ুয়ার হাজিরা নথিভুক্ত হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। শুধু তাই নয়, কে কখন স্কুলে ঢুকছে, বের হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই মেসেজ চলে যাবে অভিভাবকের মোবাইলে। বর্তমানে অনেক স্কুলে ডিজিটাল আইডি কার্ড চালু করা হয়েছে। সেটি যন্ত্রে ছোঁয়ালে অ্যাটেনডেন্স নথিভুক্ত হয়। কিন্তু ফলতার এই প্রাথমিক স্কুল আরও একধাপ এগিয়ে গেল। স্কুলের দুই জায়গায় ফেস রিকগনিশন যন্ত্র বসানো থাকবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক তিলক নস্কর।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digital Attendance: প্রথম পিরিওডে আর নাম ডাকার খাতা নিয়ে আসবেন না স্যার, স্কুলে ঢুকে যন্ত্রে মুখ দেখালেই অ্যাটেন্ডেন্স হয়ে যাবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement