advertisement

Bengali News: বহুতলে ঢালাইয়ের কাজ করার সময় ছাদ থেকে পড়ে গেলেন নির্মাণ কর্মী! তারপর যা হল...

Last Updated:

বহুতলে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ঢালাইয়ের কাজ করছিলেন। কিছুক্ষণ কাজ করার পর হঠাৎই অসাবধানতায় আব্দুল রশিদ পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে যান

নির্মাণ কর্মীর মৃত্যু
নির্মাণ কর্মীর মৃত্যু
হুগলি: বহুতলে ঢালাইয়ের কাজ করতে এসে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম আব্দুল রশিদ (২০)। শুক্রবার সকালে তিনি আরামবাগের একটি নির্মীয়মান পাঁচতলা বিল্ডিং-এর ছাদ থেকে পড়ে যান।
মৃত শ্রমিকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকায়। জানা গিয়েছে, এদিন ওই বহুতলে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ঢালাইয়ের কাজ করছিলেন। কিছুক্ষণ কাজ করার পর হঠাৎই অসাবধানতায় আব্দুল রশিদ পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে যান। তড়িঘড়ি সহকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু ওই শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, কলকাতায় নিয়ে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে মৃত শ্রমিকের সহকর্মীরা এই দুর্ঘটনার জন্য নির্মাণ সংস্থার দিকে আঙুল তুলেছেন। তাঁদের বক্তব্য, সেফটি নেট না থাকার কারণেই এমনটা ঘটেছে। এই পরিস্থিতিতে ফ্ল্যাটের মালিকের কাছে মৃত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন সহকর্মীরা। তবে সেই ক্ষতিপূরণ পাওয়া যাবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
advertisement
শুভজিৎ ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বহুতলে ঢালাইয়ের কাজ করার সময় ছাদ থেকে পড়ে গেলেন নির্মাণ কর্মী! তারপর যা হল...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement