advertisement

Mobile Library : 'দুয়ারে লাইব্রেরি', ঘরে ঘরে পৌঁছে ৩০০ রকমের বই! মুর্শিদাবাদে খুদে পড়ুয়াদের চমকে দেওয়া উদ্যোগ

Last Updated:

Mobile Library : ভ্রাম্যমাণ লাইব্রেরি পৌঁছে যাচ্ছে পাড়ায় বাড়ির সামনে। মুর্শিদাবাদের বেলডাঙা আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যাগ।

+
মোবাইল

মোবাইল গ্রন্থাগার গ্রামে নিয়ে ঘুরছেন ছাত্রছাত্রীরা 

বেলডাঙা, কৌশিক অধিকারী : আধুনিকতার এই যুগে মানুষের বই পড়ার প্রতি আগ্রহ বেশ অনেকটা কমেছে। তবে মানুষের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাতে বইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। এলাকায় নেই বইয়ের দোকান। গল্পের বই তো দূরের কথা, পাঠ্যপুস্তক কিনতেও যেতে হয় অন্তত ৫ কিলোমিটার দূরে। সেখানেই স্কুলের পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলের জন্য বই পড়ার সুযোগ করে দিলেন স্কুলের ছাত্র ছাত্রীরা।
ভ্রাম্যমাণ লাইব্রেরি পৌঁছে যাচ্ছে পাড়ায় বাড়ির সামনে। যেমন খুশি তেমন বইও পড়তে পারছেন পাঠকরা। মুর্শিদাবাদের বেলডাঙা আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পড়ুয়ারা সংখ্যা ১৮৬ জন। আর তারাই বই নিয়ে হাজির হয় বিভিন্ন পাড়ায়। উদ্দেশ্যে একটাই, পাঠকরা যেন বই পড়ে। আগামী প্রজন্মকে বইমুখী করে তুলতে এই প্রয়াস।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন, এলাকার মানুষকে মোবাইল থেকে দুরে রাখতেই উদ্যোগ গ্রহণ। আমাদের ভ্রাম্যমান লাইব্রেরি গ্রামে মানুষের কাছে পৌঁছে যায়। যেখানে আছে ছোট গল্প ,উপন্যাস ছাড়াও থাকছে ছোট থেকে বড়দের জন্য সমস্ত ধরনের বই। এরই পাশাপাশি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসা, উন্নত কৃষিকাজ, রান্না-সহ নানা ধরনের বই থাকছে সেখানে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আপাতত ৩০০টি বই রয়েছে তাঁর ভ্রাম্যমান লাইব্রেরিতে। পনেরো দিন অন্তর নতুন বই নিতে পারবেন পাঠকরা। তিনি বলেন, ‘এই এলাকার বয়স্ক ব্যক্তিরা এখনও মোবাইলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেননি। বই পড়ে তাঁদের নিঃসঙ্গতা কাটবে। এই সঙ্গে অন্যদের মধ্যেও বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতেই এই ভ্রাম্যমান লাইব্রেরি করা হয়েছে।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Library : 'দুয়ারে লাইব্রেরি', ঘরে ঘরে পৌঁছে ৩০০ রকমের বই! মুর্শিদাবাদে খুদে পড়ুয়াদের চমকে দেওয়া উদ্যোগ
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! বৃষ্টিতে ম্যাচ আপাতত বন্ধ
KKR vs PBKS : ইডেনে পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! বৃষ্টিতে ম্যাচ আপাতত বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement