advertisement

বর্ধমান-দুর্গাপুর লোকসভা ও কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৪ সালে লোকসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে বাইচুং ভুটিয়াকে পরাজিত করেছিলেন বিজেপি তথা এনডিএ প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ পাহাড়ে থমকে থাকা উন্নয়ন এবং পর্যটনকে ঢেলে সাজানার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ পাশাপাশি, দার্জিলিঙের দাবিকে সংসদে পৌঁছে দেওয়ার জন্যই পাহাড় থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি ৷
ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করলেও বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী ঘোষণা করেনি ৷ আজ অর্থাৎ রবিবার সেই শূন্যস্থান পূরণ হল , দার্জিলিঙের বিদায়ী  সাংসদ এস এস আলুওয়ালিয়ার নামে ৷
আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে পাহাড় থেকে লড়ছেন রাজু বিস্ত এবং সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে টিকিট দেওয়া হল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে ৷ তিনি মূলত প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল প্রার্থী মুমতাজ সংঘমিত্রার বিরুদ্ধে ৷ তবে, শেষ হাসি হাসবে কে ? তা জানা যাবে ২৩ মে ৷
advertisement
advertisement
একইসঙ্গে কৃষ্ণগঞ্জের বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি ৷ এই আসনে লড়বেন শ্রী আশীষ কুমার বিশ্বাস ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমান-দুর্গাপুর লোকসভা ও কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement