advertisement

Bardhaman Accident: কালী ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা,মুখোমুখি বাইকের সংঘর্ষ, মৃত ১,আহত ৫

Last Updated:

ঠাকুর দেখতে যাওয়াই হল কাল! কালী ঠাকুর দেখে ফেরার সময় মেমারির বোষ্টম পাড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ৫

বাইকের ছবি
বাইকের ছবি
বর্ধমান: ঠাকুর দেখতে যাওয়াই হল কাল! কালী ঠাকুর দেখে ফেরার সময় মেমারির বোষ্টম পাড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ৫। মেমারির আমাদপুরে কালী ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম দিপক বাগ(২৮)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মেমারির আমাদপুর থেকে ঠাকুর দেখে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিন যুবক। অন্যদিকে, আর একটি বাইকে চেপে তিন যুবক যাচ্ছিলেন আমাদপুরের দিকে। বোষ্টমপাড়া এলাকায় দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনায় জখম ছয় জনকে মেমারি থানার পুলিশ মেমারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় এক ব্যক্তি জানেন, একটি বাইকে চেপে ৩ যুবক মেমারি থেকে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন। অন্য একটি বাইকে ৩ যুবক জামালপুর থেকে ঠাকুর দেখে ফিরছিলেন। দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়, গুরুতর আহত তিনজনকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়েছে, বাকিরা মেমারি হাসপাতালে চিকিৎসাধীন।
আহত বাইক আরোহী সুমন সাঁতরা বলেন, ” আমাদপুর থেকে ঠাকুর দেখে ফিরছিলাম। বোষ্টমপাড়া মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। দাদা, আমি এবং আমার ভাই একটি বাইকে ছিলাম। সামনের দিক থেকে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে। ওরা আমাদপুরের দিকে যাচ্ছিল আর আমরা আমাদপুর থেকে ফিরছিলাম।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Accident: কালী ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা,মুখোমুখি বাইকের সংঘর্ষ, মৃত ১,আহত ৫
Next Article
advertisement
Kolkata Police: সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
  • কলকাতা পুলিশ কমিশনারের তরফে জারি করা নির্দেশিকা

  • অমান্য করলে বিভাগীয় পদক্ষেপ বা শাস্তিমূলক ব‍্যবস্থা গ্রহণ করা হবে

  • সংবেদনশীল/ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা যাবে না

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement