advertisement

Barasat Blast: বাঁশ বাগানে চলত বাজি তৈরি! বারাসাতের বিস্ফোরণের চাঞ্চল্যকর মোড়

Last Updated:

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘটনাস্থলে থেকে সামান্য দূরে বাঁশ বাগানেও বাজি তৈরির মশলা পাওয়া গিয়েছে। সেখানে পলিথিনের ছাউনি খাটিয়ে চলত বাজি তৈরি৷

বাঁশ বাগানে চলত বাজি তৈরি! বারাসাতের বিস্ফোরণের চাঞ্চল্যকর মোড়
বাঁশ বাগানে চলত বাজি তৈরি! বারাসাতের বিস্ফোরণের চাঞ্চল্যকর মোড়
বারাসাত: কোনও দেহ গাছে ঝুলছে, কোথাও দেহ ছিটকে এসেছে পাশের বাড়ির ছাদে৷ বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণের ফলে মৃত্যুমিছিল বারাসাতের দত্তপুকুরের নীলগঞ্জে৷ সূত্রের খবর অনুযায়ী এখনও আটজনের মৃতদেহ পাওয়া গিয়েছে৷ আশঙ্কা এই সংখ্যা আরও বাড়তে পারে৷ তবে প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে চলছিল এই বেআইনি বাজি কারখানা? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ বাজি তৈরির খোঁজ পাওয়া গিয়েছে বাঁশ বাগানেও৷
শামসুল ওরফে খুদের বাড়িতেই বাজির কারখানা৷ এই বাড়ির কারখানাতেই ঘটে বিস্ফোরণ৷ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘটনাস্থলে থেকে সামান্য দূরে বাঁশ বাগানেও বাজি তৈরির মশলা পাওয়া গিয়েছে। সেখানে পলিথিনের ছাউনি খাটিয়ে চলত বাজি তৈরি৷ সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বারুদ, স্টোনচিপস্৷ প্লাস্টিকের বস্তায় ভর্তি বাজি৷ খানিক দূরে একটি পরিত্যক্ত ইঁটভাঁটাতেও পাওয়া গিয়েছে বাজি তৈরির সরঞ্জাম৷ বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক বাড়ি৷
advertisement
advertisement
তবে এই এলাকায় ঠিক এক বছর আগেও বিস্ফোরণ হয়েছিল৷ এর আগেও এলাকায় বেআইনি বাজি তৈরির কারণে রেড করা হয়েছিল৷ আগের বারের বিস্ফোণের পরেও কেন সতর্ক হয়নি প্রশাসন? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা৷
বিস্ফোরণের পর পরই স্থানীয় বাসিন্দারা দাবি করেছিলেন, দীর্ঘদিন ধরেই এলাকায় এভাবে বাজি তৈরির কারখানা রমরমিয়ে চলে৷ পুলিশ-প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতা-বিধায়ক সবই নাকি জানতেন, কিন্তু এগরা কাণ্ড থেকে শিক্ষা নিয়েও নাকি কোনও ব্যবস্থাই করা হয়নি৷
advertisement
বিস্ফোরণে আহতদের বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিধ্বংসী এই বিস্ফোরণে আহত শিশুরাও৷ হাসপাতালে ভর্তি ৩ শিশু-সহ একাধিক ব্যক্তি বলে দাবি স্থানীয়দের৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Blast: বাঁশ বাগানে চলত বাজি তৈরি! বারাসাতের বিস্ফোরণের চাঞ্চল্যকর মোড়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement