advertisement

Barasat Blast: এদিক ওদিক ছড়িয়ে ছিন্নভিন্ন দেহ! হাসপাতালে ৩ শিশুও! বারাসাতের দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বলি কত?

Last Updated:

বারাসাতের দত্তপুকুরে বেআইনি বাজি বিস্ফোরণেও কেঁপে উঠেছে গোটা এলাকা৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একাধিক বাড়ি৷ ছিন্নভিন্ন দেহ উদ্ধার হচ্ছে ধ্বংস্তূপ থেকে৷

এদিক ওদিক ছড়িয়ে ছিন্নভিন্ন দেহ! হাসপাতালে ৩ শিশুও! দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বলি কত?
এদিক ওদিক ছড়িয়ে ছিন্নভিন্ন দেহ! হাসপাতালে ৩ শিশুও! দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বলি কত?
বারাসাত: এগরার ভয়াবহ স্মৃতি ফিরিয়ে দিল দত্তপুকুর৷ দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৷ আশঙ্কা আরও বাড়তে পারে এই সংখ্যা৷ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক দেহ৷ বিস্ফোরণে আহতদের বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিধ্বংসী এই বিস্ফোরণে আহত শিশুরাও৷ হাসপাতালে ভর্তি ৩ শিশু-সহ একাধিক ব্যক্তি বলে দাবি স্থানীয়দের৷
এগরা বজবজ মহেশতলার পর ফের একবার বাজি কারখানায় আগুন লাগার ঘটনা সামনে এল৷ বারাসাতের দত্তপুকুরে এই বেআইনি বাজি বিস্ফোরণেও কেঁপে উঠেছে গোটা এলাকা৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একাধিক বাড়ি৷ ছিন্নভিন্ন দেহ উদ্ধার হচ্ছে ধ্বংস্তূপ থেকে৷
পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বারবার পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। বাজি ক্লাস্টারের ভাবনা নিয়েও উঠছে অভিযোগ৷
advertisement
advertisement
রমরমিয়ে চলছিল বেআইনি বাজি কারখানা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ দত্তপুকুরের ওই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে অন্যত্র ছিটকে গিয়েছে দেহ। আশপাশের একাধিক পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। আগুন নেভানোর কাজ চলতে থাকে। আসে পুলিশও। যদিও পুলিশকে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির একটি টালির চালেও আটকে যায় এক ব্যক্তির দেহ। পাড়ার একটি পেয়ারা গাছেও আটকে যায় দেহ। ইতিমধ্যেই সেই দেহ নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। বিক্ষোভ ঠেকাতে মাঠে নেমেছে ব়্যাফ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Barasat Blast: এদিক ওদিক ছড়িয়ে ছিন্নভিন্ন দেহ! হাসপাতালে ৩ শিশুও! বারাসাতের দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বলি কত?
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement