advertisement

Bankura News: সাইকেল ঘাড়ে নিয়ে যাতায়াত! খরচে পুড়ছে পকেট! কী হল বাঁকুড়ার জঙ্গলমহলে

Last Updated:

Bankura News: কজ‌ওয়ের কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে সাইকেল নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। সম্প্রতি অনেক ছোট-বড় গাড়ির চালক বুঝতে না পেরে কজ‌ওয়ের সামনে থেকে আবার ঘুরে অন্য পথ দিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের।

+
কাঁধে

কাঁধে সাইকেল নিয়ে গ্রামবাসী

বাঁকুড়া: সম্প্রতি নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির কারণে ভেঙে গেল কজওয়ে। রানিবাঁধ ব্লকের ধনকুড়া মোড় থেকে রাইপুর ব্লকের জানডাঙ্গা মোড় যাতায়াতের রাস্তায় রাইপুর ব্লকের পালি রামকৃষ্ণ আশ্রমের নিকটে গত প্রায় ৬ বছর আগে ভৈরববাঁকি নদীর উপর তৈরি করা হয়েছিল ওই কজ‌ওয়ে। অতি বৃষ্টির কারণে নদীতে বন্যার জলের চাপে ওই কজ‌ওয়ে ভেঙে যায়। ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কজ‌ওয়ের উপর দিয়ে যাতায়াত রয়েছে রানিবাঁধ ব্লকের চালকিগড়া, মদনকাটা এবং রাইপুর ব্লকের সর, পালি-সহ প্রায় দশ-বারোটি গ্রামের মানুষজনদের। ওই রাস্তা দিয়ে রাইপুর ব্লক সদর, মটগোদা বাজার এবং রানিবাঁধ ব্লক-সদর সহ স্থানীয় বারিকুল যাতায়াত রয়েছে বাসিন্দাদের। কজ‌ওয়ে ভেঙে যাওয়ার ফলে যাতায়াতের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
ঝুঁকি নিয়ে কজ‌ওয়ের কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে সাইকেল নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। সম্প্রতি অনেক ছোট-বড় গাড়ির চালক বুঝতে না পেরে কজ‌ওয়ের সামনে থেকে আবার ঘুরে অন্য পথ দিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। দ্রুত কজ‌ওয়ে মেরামতের দাবি বাসিন্দাদের। বিষয়টি নিয়ে বিডিও (রাইপুর) উদয়নারায়ণ দে টেলিফোনে জানান, ওই কজওয়ে সংস্কারের প্রস্তাব ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
সর গ্রামের সুশান্ত চক্রবর্তী, পালি গ্রামের চিত্ত সিং সর্দারদের জানান, ওই রাস্তা দিয়ে খাতড়া মহকুমা সদর যাতায়াত করতে সময় এবং খরচ কম হত। ভেঙে যাওয়ার ফলে কোন‌ও গাড়ি চলাচল করছে না। ফলে ঘুরপথে অনেকটা দূরত্ব অতিক্রম করে মহকুমার সদর যাতায়াত করতে হচ্ছে। খরচও বেশি হচ্ছে। দ্রুত ওইকজ‌ওয়ে মেরামতের দাবি জানান বাসিন্দারা।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: সাইকেল ঘাড়ে নিয়ে যাতায়াত! খরচে পুড়ছে পকেট! কী হল বাঁকুড়ার জঙ্গলমহলে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement