advertisement

খোদ মা , ভাই ও জামাইবাবুর বিরুদ্ধে পাচার করার চেষ্টার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ সংখ্যালঘু গৃহবধু ।

Last Updated:

কোনও অন্য পাচারকারির খপ্পরে পড়ে নয় খোদ নিজের মা , ভাই ও জামাই বাবু চক্রান্ত করে স্বামীর থেকে বিচ্ছিন্ন করে তাঁকে পাচার করে

#বাঁকুড়া: কোনও অন্য পাচারকারির খপ্পরে পড়ে নয় খোদ নিজের মা , ভাই ও জামাই বাবু চক্রান্ত করে স্বামীর থেকে বিচ্ছিন্ন করে তাঁকে পাচার করে দেওয়ার চক্রান্ত করছে । এমনই অভিযোগ তুলে পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হলেন বাঁকুড়ার পুনিশোল গ্রামের এক গৃহবধু । শুধু পাচার করাই উদ্যেশ্য নয় তাঁর জামাইবাবুর বিরুদ্ধে জোর করে শ্লীলতাহানির অভিযোগও এনেছেন ওই গৃহবধু ।
বাঁকুড়ার ওন্দা থানার পুনিশোল গ্রামে আব্দুল কাদের দালাল এর সঙ্গে বিয়ে হয় পানাগড়ের সাবানার । সম্পর্কে আব্দুল কাদের দালাল এর দাদা সফিজুদ্দিন দালাল সাবিনার ভাসুর হলেও শাবানার দিদির সঙ্গে সফিজুদ্দিনের বিয়ে হওয়ায় তাঁকে জামাইবাবু বলেই ডাকেন শাবানা ।
স্বামী উত্তর প্রদেশে কাজ করায় কয়েক মাস আগে পর্যন্ত সেখানেই স্বামীর সঙ্গে থাকতেন শাবানা । মাস কয়েক আগে সাবানা তাঁর দুই সন্তানকে নিয়ে পুনিশোল গ্রামে আসেন । তারপর থেকেই সাবানাকে ক্রমাগত তাঁর জামাইবাবু কুপ্রস্তাব দিতে শুরু করে । একাধিকবার জোর করে তাঁকে ধরে শ্লীলতাহানি করারও চেষ্টা করে বলে অভিযোগ । বিষয়টি মা ও ভাইকে জানালেও তাঁরা সেভাবে বিষয়টিতে আমল দিতে চাননি । উল্টে নিজের স্বামীর কাছ থেকে আলাদা করার জন্য মা , ভাই ও জামাইবাবু মিলিতভাবে শাবানাকে ক্রমশ চাপ দিতে শুরু করে বলে অভিযোগ । গত ২২ শে অক্টোবর শাবানাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় তাঁকে পানাগর নিয়ে যাওয়া হয় । সেখানে বাপের বাড়িতে বেশ কিছুদিন কার্যত বন্দী অবস্থায় রাখা হয় বলে অভিযোগ । ৮ ডিসেম্বর সেখান থেকে কোনক্রমে পুনিশোলে নিজের শ্বশুর বাড়িতে পালিয়ে আসেন সাবানা ।
advertisement
advertisement
এরপর থেকে তিনি বারবার ওন্দা থানায় মা , ভাই ও জামাইবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । এরপর আজ সাবানা সুবিচারের আশায় বাঁকুড়া জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন । শাবানার অভিযোগ মা , ভাই ও জামাইবাবু মিলিতভাবে স্বামীর কাছ থেকে তাঁকে আলাদা করে কোনও নিষিদ্ধ পল্লিতে বিক্রি বা পাচার করার জন্যই দিনের পর দিন এই ধরনের আচরণ করছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খোদ মা , ভাই ও জামাইবাবুর বিরুদ্ধে পাচার করার চেষ্টার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ সংখ্যালঘু গৃহবধু ।
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement