advertisement

Bangladesh Border Shootout: ঘিরে ধরে পর পর গুলি, খুন করে জ্যাকেট খুলে নিল হামলাকারীরা! সাতসকালে বাংলাদেশ সীমান্তের কাছে শ্যুটআউট

Last Updated:
নিহত যুবকের মোটরসাইকেল৷
নিহত যুবকের মোটরসাইকেল৷
অনুপম সাহা, স্বরূপনগর : সাতসকালে উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগরে হাড় হিম করা ঘটনা৷ বাংলাদেশ সীমান্তের কাছে গুলি করে এক যুবককে খুন করল ছ জন দুষ্কৃতী৷ জানা গিয়েছে, নিহত যুবক এবং অভিযুক্তরা প্রত্যেকেই পাচারকারী হিসেবে এলাকায় পরিচিত৷
এ দিন সকালে স্বরূপনগর ব্লকের দত্তপাড়া বড়পোলের কাছে এই শ্যুটআউটের ঘটনা ঘটে৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম এসারুল গাজি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসারুল নামে ওই যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় ছ জন দুষ্কৃতী মোটরসাইকেলে এসে তাঁর পথ আটকায়৷ এর পরই গুলি করা হয় এশারুলকে৷
আরও পড়ুন:
প্রাণে বাঁচতে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাড়িতে ঢুকে পড়েন ওই যুবক৷ পুলিশ এবং স্থানীয়রা মিলে তাঁকে সারাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, এসারুল নামে ওই যুবক একটি জ্যাকেটে পরে ছিলেন৷ সেই জ্যাকেটের পকেটে কিছু একটি জিনিস ছি়ল৷ যা হাতিয়ে নেওয়াই হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল৷ গুলি করার পর এসারুলের সেই জ্যাকেট খুলে নিয়ে পালায় হামলাকারীরা৷ তাঁকে প্রাণে না মারার জন্য কাতর অনুরোধও করেন এসারুল৷ কিন্তু হামলাকারীরা তাঁর কথা শোনেনি৷
স্থানীয় সূত্রে খবর, বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন এসারুল৷ পাচারকারীদের অন্য একটি গোষ্ঠী তাঁর উপরে হামলা চালায় বলে অনুমান পুলিশের৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladesh Border Shootout: ঘিরে ধরে পর পর গুলি, খুন করে জ্যাকেট খুলে নিল হামলাকারীরা! সাতসকালে বাংলাদেশ সীমান্তের কাছে শ্যুটআউট
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement