advertisement

Bangla News: তেলের ট্যাঙ্কের ভিতরে এ কী! ভারত-বাংলাদেশের সীমান্তে ভয়ঙ্কর ঘটনা! দেখে চমকে উঠল BSF-ও

Last Updated:

Bangla News: গাড়ির তেলের ট্যাঙ্কিকে ভাঁড়ার বানিয়ে রুপোর গয়না পাচারের চেষ্টা ব্যর্থ করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বিএসএফের হাতে ধৃত 
বিএসএফের হাতে ধৃত 
স্বরূপনগর, জুলফিকার মোল্যা: হাকিমপুর সীমান্তে অভিনব কায়দায় রুপো পাচারের চেষ্টা ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী । ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তে ফের এক চাঞ্চল্যকর ঘটনা। গাড়ির তেলের ট্যাঙ্কিকে ভাঁড়ার বানিয়ে রুপোর গয়না পাচারের চেষ্টা ব্যর্থ করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফ সূত্রে জানা যায় , এদিন গভীর রাতে সন্দেহজনকভাবে একটি চারচাকা গাড়ি সীমান্তের দিকে এগোচ্ছিল। সেই সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের টহলরত জওয়ানরা গাড়িটি আটক করে তল্লাশি চালান। তল্লাশিতে বেরিয়ে আসে অবিশ্বাস্য তথ্য— গাড়ির তেলের ট্যাঙ্কির ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ রুপোর গয়না। উদ্ধার হওয়া গয়নার ওজন প্রায় ২৭ কিলো ৩৭২ গ্রাম, বাজারমূল্য আনুমানিক ২৭ লক্ষ ৩৭ হাজার টাকা।
advertisement
advertisement
জেরার মুখে ধৃত পাচারকারী স্বীকার করেছে , বাংলাদেশে পাচারের উদ্দেশে এই অভিনব কায়দায় গয়না বহন করছিল সে। ঘটনার পর উদ্ধার হওয়া গাড়ি, গয়না ও ধৃত পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকায় রুপো ও সোনা পাচারের বাড়বাড়ন্তের মধ্যে এই ঘটনাকে বড় সাফল্য হিসেবেই দেখছে বিএসএফ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: তেলের ট্যাঙ্কের ভিতরে এ কী! ভারত-বাংলাদেশের সীমান্তে ভয়ঙ্কর ঘটনা! দেখে চমকে উঠল BSF-ও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement