advertisement

Bangla News: অবিশ্বাস্য! ভাতারে পরপর কালী মন্দিরে ঘটল এই সাংঘাতিক ঘটনা! তোলপাড়

Last Updated:

Bangla News: পূর্ব বর্ধমানের ভাতারের ওর গ্রামে পরপর তিনটি কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

ভাতারের এই মন্দির থেকে খয়া গিয়েছে গয়না ।
ভাতারের এই মন্দির থেকে খয়া গিয়েছে গয়না ।
ভাতার: পূর্ব বর্ধমানের ভাতারের ওর গ্রামে পর পর তিনটি কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ভাতারের ওর গ্রাম রায়পাড়ায় রয়েছে খেপি মায়ের মন্দির। ৩০০ বছর ধরে হয়ে আসছে মা কালীর পুজো।বিভিন্ন সময়ে ভক্তরা মা কালীকে সোনা ও রুপোর গয়না দিয়ে যান মানত করে।
সোমবার রাতে সেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মন্দির থেকে ১০ ভরি সোনা ও ৫ কিলো রুপো চুরি গিয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ, যে গয়নার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
আরও পড়ুনঃ তিহাড়ে বন্দি অনুব্রত, কীভাবে হচ্ছে ‘কেষ্টকালী’ পুজো? যা বলছেন স্থানীয়রা…
গ্রামেই রায়পাড়ায় রয়েছে আরও একটি মন্দির। সেখানে মা কালী ‘ছোট মা’ নামে পরিচিতা। সেই মন্দির থেকেও সোমবার রাতে চুরি যায় ১ ভরি সোনা এবং ৪ ভরি রুপোর গয়না। ওর গ্রামের নতুন পাড়ায় রয়েছে ‘বড় মা’-য়ের মন্দির। সেখানে ৩৫০ বছর ধরে হয়ে আসছে বড় মায়ের পুজো।
advertisement
advertisement
এ দিন রাতে সেই মন্দিরে দুঃসাহসিক চুরি হয়। ৫ ভরি সোনা ও ১০০ ভরি রুপোর গয়না চুরি হয়ে গিয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সব মিলিয়ে একই এলাকায় পর পর তিনটি মন্দিরে ঠাকুরের গয়না চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শরদিন্দু ঘোষ 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: অবিশ্বাস্য! ভাতারে পরপর কালী মন্দিরে ঘটল এই সাংঘাতিক ঘটনা! তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement