advertisement

Bangla News: ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬০ জন চিকিৎসক নিয়োগ

Last Updated:

এবার ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬০ জন চিকিৎসক নিয়োগ করা হবে। ফলে হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হবে। ইতিমধ্যে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ৫ ই মে এ নিয়ে কাউন্সিলিং হবে।

ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল 
ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল 
ডায়মন্ডহারবার: এবার ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬০ জন চিকিৎসক নিয়োগ করা হবে। ফলে হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হবে। ইতিমধ্যে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ৫ই মে এ নিয়ে কাউন্সিলিং হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী হাসপাতালের ১৭টি বিভাগে চিকিৎসকরা কাজের সুযোগ পাবেন। তাঁদের সকলকেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদন জানাতে হবে।
advertisement
advertisement
হাসপাতালে নিয়োগ হবে হাউস স্টাফ বা জুনিয়র রেসিডেন্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ৬০। যে সমস্ত বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে, সেগুলি হল— অ্যানাস্থেশিয়োলজি, ব্লাড ব্যাঙ্ক, সিসিইউ, চেস্ট মেডিসিন, ডার্মাটোলজি, এমার্জেন্সি মেডিসিন, ইএনটি, গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, জেনারেল সার্জারি, ফরেন্সিক মেডিসিন, সাইকিয়াট্রি, অপথ্যালমোলজি এবং রেডিয়োলজি।
advertisement
সংশ্লিষ্ট পদে প্রথমে ছ’মাসের চুক্তিতে চিকিৎসকদের নিয়োগ করা হবে। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে এমবিবিএস উত্তীর্ণ হওয়ার পর ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে।
advertisement
নবাব মল্লিক 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬০ জন চিকিৎসক নিয়োগ
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement