advertisement

বিধায়কের সামনে জয়েন্ট বিডিওকে হুমকি! প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Last Updated:

Balti Nityanandakati Gram Panchayat: আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সভাপতি নির্বাচন হওয়ার পর প্রশাসনিক বৈঠক ঘিরে নতুন করে উত্তেজনা

বিধায়কের সামনে জয়েন্ট বিডিওকে হুমকি দেওয়ার অভিযোগ
বিধায়কের সামনে জয়েন্ট বিডিওকে হুমকি দেওয়ার অভিযোগ
স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহাঃ বিধায়কের সামনে জয়েন্ট বিডিওকে হুমকি। প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। আমাদের পাড়া আমাদের সমাধান ঘরের মধ্যে প্রশাসনিক বৈঠকের ভিডিও ভাইরাল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাটি পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সভাপতি নির্বাচন হওয়ার পর প্রশাসনিক বৈঠক ঘিরে নতুন করে উত্তেজনা।
সেখানে স্বরূপনগরের বিধায়ক বীণা মন্ডল ও স্বরূপনগরের জয়েন্ট বিডিও সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক চলছিল। অভিযোগ, সেই সময় বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিকুুর নাহার পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ও অনুগামীরা গিয়ে সরাসরি জয়েন্ট বিডিওকে বলেন, আমাকে না জানিয়ে এসব কাজ করছেন কেন?
আরও পড়ুনঃ ভরা বর্ষায় দক্ষিণরায়ের দেখা! পর্যটকদের ক্যামেরার সামনে ‘রয়্যাল পোজ’! ছবিতে দেখুন সেই মুহূর্ত
এখানেই শেষ নয়! অভিযোগ, ঘরের মধ্যে জয়েন্ট বিডিও-র দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করতে দেখা যায় প্রধানকে। ইতিমধ্যেই এই ছবি ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
আমাদের পাড়া আমাদের সমাধান ঘরের মধ্যে প্রশাসনিক বৈঠকের ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। বালতি নিত্যানন্দকাটি পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সভাপতি নির্বাচন হওয়ার পর প্রশাসনিক বৈঠক ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিধায়কের সামনে জয়েন্ট বিডিওকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিধায়কের সামনে জয়েন্ট বিডিওকে হুমকি! প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement