advertisement

Bangla Video: খুশির খবর দিল ঝালদা পৌরসভা, কী খবর? জানুন..

Last Updated:

Bangla Video: দীর্ঘ অপেক্ষার পর আবাস গ্রাহকদের খুশির খবর দিল ঝালদা পৌরসভা , কি বলছেন পৌর প্রধান

+
আবাসের

আবাসের টাকা পৌরসভা

পুরুলিয়া : লালমাটির জেলা পুরুলিয়া। ‌ এই জেলায় ১২টি ওয়ার্ড নিয়ে তৈরি ছোট্ট একটি পৌরসভা,ঝালদা পৌরসভা। এই পৌর এলাকার মানুষের আবাস যোজনা সমস্যা দীর্ঘদিনের। পাকা দেওয়াল থাকলেও টাকার অভাবে অনেকের ঘরে ছাদ হয়নি। তাই বাধ্য হয়ে কেউ কেউ থাকছে ভাড়া বাড়িতে কেউ আবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। নতুন বাড়ি পাওয়ার আশা থাকলেও সেই আশা পূরণ হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে ত্রিপল টাঙিয়ে মাথা গোজার ঠাঁই হয়েছে অনেকেরই।
এমত অবস্থায় খুশির খবর শুনিয়েছে ঝালদা পৌরসভা। ঝালদা পৌরসভার পৌর প্রধান সুরেশ আগারওয়াল জানিয়েছেন পৌরসভায় আবাসের টাকা রয়েছে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে আবাস যোজনার টাকা দেওয়া হবে। আর এই খবর পেয়ে খুশি।
advertisement
এ বিষয়ে ঝালদা পৌরসভার পৌর প্রধান সুরেশ আগারওয়াল বলেন , আমরা ইতিমধ্যেই গ্রাহকদের চিঠি দেওয়া শুরু করেছি। যারা ইতিপূর্বে কিছু টাকা পেয়ে বাড়ি তৈরি করা শুরু করেছে তারা সেই দরখাস্ত জমা করুক। ‌ এবং পরবর্তী টাকার জন্য আবেদন করুক। পৌরসভার পক্ষ থেকে তাদেরকে তাদের প্রাপ্য টাকা দেওয়া হবে।
advertisement
এ বিষয়ে গ্রাহকেরা বলেন , তারা কয়েকটা কিস্তির টাকা পেলেও বাকি কিস্তির টাকা পাচ্ছে না আর তাতেই তাদের বাড়ি অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। এতে তাদের অনেক সমস্যা হচ্ছে। পৌরসভা থেকেই ঘোষণা করা হয়েছে আবেদন করার জন্য যাতে পুনরায় তারা টাকা পায়। এই টাকা পেলেই তারা অনেকটাই উপকৃত হবেন।
গরীব দুঃস্থ মানুষের মাথার ঠাঁই দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্প তৈরি হয়েছে। এই প্রকল্পর আয়তাধীন হয়েঅনেকেই মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। তবে ঝালদার বহু মানুষ আজও এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তবে পৌরসভার ঘোষণা অনুসারে তারা আবারও আশায় বুক বেঁধেছে। ‌
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: খুশির খবর দিল ঝালদা পৌরসভা, কী খবর? জানুন..
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement