advertisement

Auto Accident: কুকুরকে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, রাস্তাতেই মৃত্যু বধূর

Last Updated:

Auto Accident: অটোটি উল্টে যাওয়ায় মাথায় গুরুতর আঘাত পান হাসিনা বিবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
উত্তর ২৪ পরগনা: রাস্তার মধ্যিখানে চলে আসা কুকুরকে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো। আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল এক মহিলা যাত্রীর। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে হাসনাবাদে।
গত কয়েক মাস ধরেই বসিরহাট মহকুমা এলাকায় একের পর এক পথ দুর্ঘটনা ঘটে চলেছে। এর জেরে বেশ কয়েকজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। এদিন সেই তালিকায় নাম উঠল বছর ৪০-এর হাসিনা বিবির। এদিন দুর্ঘটনাটি ঘটে হাসনাবাদ লেবুখালি রুটের বরুনহাটের লস্কর পাড়া এলাকায়।
আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রেসক্রিপশনে এ কী লিখলেন ডাক্তার? মুহূর্তে ভাইরাল, দেখুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অটোতে করে মেয়ে ও নাতিকে নিয়ে হাসনাবাদ যাচ্ছিলেন হাসিনা বিবি। বরুনহাটের বাবলাতলা পোস্ট অফিসের মোড়ের কাছে হঠাৎ অটোর সামনে একটি কুকুর চলে আসে। ওই কুকুরটিকে বাঁচাতে গিয়ে অটোর গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। অটোটি উল্টে যায়। এই ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান হাসিনা বিবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। জনবহুল এলাকায় এই ধরনের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটায় যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা ব্যাপারটি নিয়ে বেশ চিন্তিত। ইতিমধ্যেই দেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পথ দুর্ঘটনা ঠেকাতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসীরা।
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Auto Accident: কুকুরকে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, রাস্তাতেই মৃত্যু বধূর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement