advertisement

West Bengal News: হায় রে ফাদার্স ডে, বাবার সই জাল করে ছেলে যা করল, তাজ্জব গোটা এলাকা!

Last Updated:

West Bengal News: জানা গেছে সম্প্রতি সসিন্দা গ্রামের বাসিন্দা কার্তিক ঘোষের ১১৮ ডেসিমেল চাষ যোগ্য জল জমি রয়েছে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#নারায়ণগড়: বাবার সই নকল করে জাল দলিল বানিয়ে জমি প্রতারণা, বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ছেলে। বাবার নামে নকল সই করে জাল দলিল বানিয়ে জমি বিক্রির অভিযোগে বাবার করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হল ছেলে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১৬ নম্বর হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সসিন্দা গ্রামের।
জানা গেছে সম্প্রতি সসিন্দা গ্রামের বাসিন্দা কার্তিক ঘোষের ১১৮ ডেসিমেল চাষ যোগ্য জল জমি রয়েছে। আর তা মিউটেশন করতে গিয়ে দেখেন তার জমি অন্যের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তারই ছেলে তার নামে নকল সই করে জাল দলিল বানিয়ে ওই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে।
advertisement
advertisement
এরপর বেলদা থানায় অভিযোগ দায়ের করলে বেলদা থানার পুলিশ এই ঘটনায় কার্তিক ঘোষের ছেলে অরিন্দম ঘোষকে গ্রেফতার করে। শনিবার অভিযুক্তকে তোলা হয় দাঁতন আদালতে। আর এদিন তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কারণে পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন জানাবে বেলদা থানার পুলিশ।
advertisement
এই জাল দলিল বানিয়ে কীভাবে জমি বিক্রি হল বা এর পেছনে কারা কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তদন্তে নামছে বেলদা থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: হায় রে ফাদার্স ডে, বাবার সই জাল করে ছেলে যা করল, তাজ্জব গোটা এলাকা!
Next Article
advertisement
Kanpur Lamborghini Crash Arrest: কানপুরের রাস্তায় ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে অবশেষে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
কানপুরে ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
  • কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ড !

  • গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র শিবম মিশ্র

  • বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল পুলিশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement