advertisement

Arjun Singh on Bratya Basu: 'ব্রাত্য বসুকে ফেলে পেটাতাম', হুঙ্কার অর্জুনের! ডেট- টাইম বলুন, পাল্টা চ্যালেঞ্জ পার্থর

Last Updated:

অর্জুন সিং-এর এই মন্তব্যের পরই পাল্টা তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক৷

ব্রাত্যকে হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা দিলেন পার্থ৷
ব্রাত্যকে হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা দিলেন পার্থ৷
অরুণ ঘোষ, ব্যারাকপুর: তিনি বিধানসভায় হাজির থাকলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফেলে পেটাতেন৷ এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা অর্জুন সিং৷ মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার জন্য মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেনাবাহিনীর সমালোচনা করতে গিয়ে যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেন অর্জুন সিং৷ বিজেপি নেতার এই হুঁশিয়ারির পর তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক৷
গত সোমবার মেয়ো রোডে গান্ধিমূর্তির সামনে তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী৷ মঙ্গলবার বিধানসভায় এই ঘটনার সমালোচনা করতে গিয়ে ব্রাত্য বসু ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে সেনা অভ্যুত্থানে বাঙালি নিধনের ঘটনার প্রসঙ্গ টেনে আনেন৷ ব্রাত্য বসু এই মন্তব্য করতেই তার তীব্র প্রতিবাদ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা৷ বিধানসভা থেকে সাসপেন্ডও করা হয় শুভেন্দু অধিকারীকে৷
advertisement
এ দিন অর্জুন সিং বলেন, ‘আমি যদি বিধানসভায় থাকতাম তাহলে ব্রাত্য বসুকে বিধানসভার মধ্যেই ফেলে পেটাতাম। উনি দেশদ্রোহী, বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা করছেন৷ ব্রাত্য বসুকে ধরে মারা উচিত। আমার দল ভেজিটেরিয়ান তাই। মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা, বিধানসভায় বসে দেশের বিরুদ্ধে কথা বলছেন আর আমরা বসে বসে দেখব? আগে উনি বিএস়এফ-কে অপমান করতেন এখন সেনাবাহিনীকেও ছাড়ছেন না। ওনাকে ফোট ইউলিযামে নিয়ে গিয়ে কোর্ট মার্শাল করা উচিত।’
advertisement
advertisement
অর্জুন সিং-এর এই মন্তব্যের পরই পাল্টা তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক৷ তৃণমূল সাংসদ বলেন, ‘অর্জুন সিং ব্রাত্য বসু সম্পর্কে যে কুৎসিত ভাষায় হুমকি দিয়েছেন, ডেট টাইম বলুন৷ ব্রাত্য বসুকে কোথায় নিয়ে যেতে হবে৷ আমি নিয়ে যাবো, গায়ে হাত দিয়ে দেখাবেন৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arjun Singh on Bratya Basu: 'ব্রাত্য বসুকে ফেলে পেটাতাম', হুঙ্কার অর্জুনের! ডেট- টাইম বলুন, পাল্টা চ্যালেঞ্জ পার্থর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement