advertisement

Partha Chatterjee and Arpita Mukherjee house in Shantiniketan: পার্থ- অর্পিতা মিলিয়েই কি নাম 'অপা', সেলফি তুলতে তুলতেই চর্চা শান্তিনিকেতনে

Last Updated:

শান্তিনিকতনের পাশেই শ্যামবাটি মৌজায় বোলপুর পুরসভার দু' নম্বর ওয়ার্ডে রয়েছে অবস্থিত 'অপা৷'

শান্তিনিকেতনের এই বাড়িটির নামই অপা৷
শান্তিনিকেতনের এই বাড়িটির নামই অপা৷
#শান্তিনিকেতন: সামনে সবুজ কার্পেটের মতো সমান ভাবে ছাঁটা ঘাস৷ তার মধ্যে একতলা একটি বাড়ি৷ এতদিন শান্তিনিকেতন মানে ছিল বিশ্ব ভারতী, সোনাঝুড়ির হাট, খোয়াইয়ের পাড়৷ কিন্তু শান্তিনিকেতনের পরিচিত এই পরিচিত জায়গাগুলির সঙ্গেই পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে ছবির মতো সাজানো এই বাড়ি৷ যার নাম 'অপা'৷
সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের সৌজন্যে অপা এখন পর্যটকদের কাছে পরিচিত নাম৷ কারণ শান্তিনিকেতনের এই বাড়িটির মালকিন অর্পিতা মুখোপাধ্যায়৷ বাড়ির দলিলে সই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়েরও৷ এ হেন অপা নিয়ে গত কয়েকদিন ধরেই কৌতূহলী হয়ে পড়েছিলেন শান্তিনিকেতনে আসা পর্যটকরা৷ গত তিন চার দিনে তাই পর্যটকদের অপা ঘুরিয়ে আনছেন টোটো চালকরাও৷
advertisement
advertisement
শান্তিনিকতনের পাশেই শ্যামবাটি মৌজায় বোলপুর পুরসভার দু' নম্বর ওয়ার্ডে রয়েছে অবস্থিত 'অপা৷' সপ্তাহান্তে এমনিতেই শান্তিনিকেতনে ভিড় বেশি৷ গত কয়েকদিনে পার্থ-অর্পিতার বিপুল সম্পত্তি এবং কোটি কোটি টাকা উদ্ধারের কাহিনি শোনার পর বেড়াতে আসা অনেকেই তাই অপা-র সামনে ভিড় করেছিলেন৷
advertisement
অপা-র সামনে হাজির পর্যটকরা যেমন বাড়ির নামের অন্তর্নিহিত অর্থ নিয়ে চর্চা করেছেন, সেরকমই এই বাড়িতে পার্থ-অর্পিতা একসঙ্গে বা আলাদা আলাদাও আসতেন কি না, টোটো চালক বা পথচলতি স্থানীয় মানুষকে সেই প্রশ্ন ছু়ড়ে দিয়েছেন৷ তবে আলোচনার মূল বিষয় বস্তু অবশ্যই বাড়ির নাম৷ অর্পিতা আর পার্থর নাম মিলিয়েই তা থেকে অপা, এমন মতেরই শরিক বেশির ভাগ পর্যটক৷ আর কমবেশি প্রত্যেকেই অপা-র সামনে একটা সেলফি তুলে নিয়েছেন৷ মোবাইল বন্দি করেছেন অপা-র ছবি৷
advertisement
অপা-র এই জনপ্রিয়তায় খুশি টোটো চালকরাও৷ অপা-তে নিয়ে যাওয়ার জন্য মাথাপিছু তিরিশ থেকে চল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছেন তাঁরা৷ ইডি হেফাজতে থাকা পার্থ- অর্পিতার সম্পর্ক এবং অপা নিয়ে চর্চা যত বাড়ছে, ততই বাড়ছে ভিড়৷ এমনিতে কী আর কথায় বলে, কারও পৌষ মাস, কারও সর্বনাশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Partha Chatterjee and Arpita Mukherjee house in Shantiniketan: পার্থ- অর্পিতা মিলিয়েই কি নাম 'অপা', সেলফি তুলতে তুলতেই চর্চা শান্তিনিকেতনে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement