advertisement

‘বিরোধীরা জন্ডিসে ভুগছেন’: অনুব্রত মন্ডল

Last Updated:
#বীরভূম: নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর ৪৮ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু এই ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করতেই হিমশিম খায় বিজেপি ৷ পুরুলিয়া এবং বর্ধমান-দুর্গাপুর এই দু’টি আসন ছাড়া বাকি ৪০টি আসনেই প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির ৷ রাজ্যের ৪০টি আসনে প্রার্থী বন্টন নিয়ে টালবাহানার জেরেই বিরোধী রাজনৈতিক দলগুলিকে বুদবুদের জনসভা থেকে একহাত নিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ৷
রবিবার জনসভা থেকেই অনুব্রত মন্ডল বিরোধীদের উদ্দেশে বলেন, ‘বিরোধীরা জন্ডিসে ভুগছেন ৷ জন্ডিসে শুকিয়ে যাচ্ছেন বিরোধীরা ৷ কোন হাসপাতালে গেলে চিকিৎসা হবে ৷ ঠিক সময় সবকিছু বলে দেব ৷’
আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় জয়ের বিষয়টি নিয়ে যথেষ্ট আশাবাদী মোদি-শাহ জুটি ৷ যার জেরে নির্বাচনী প্রচারেও মোদি-শাহের নজরে রয়েছে বাংলা ৷ তবে, এই বিষয়টি নিয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ অনুব্রত মণ্ডল ৷ বুদবুদের জনসভা থেকে  বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-কেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অনুব্রত ৷ তিনি বলেন, ‘বীরভূম কেন্দ্রে অমিত শাহ দাঁড়ান ৷ ৫-৬ লক্ষ ভোটে হারাব অমিত শাহকে ৷ হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব ৷’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘বিরোধীরা জন্ডিসে ভুগছেন’: অনুব্রত মন্ডল
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement