advertisement

Chandranath Adhikari: 'এসএসকেএম থেকে এমএস করেছি, বলতে লজ্জা লাগে!' পার্থর গ্রেফতারির পর ফেসবুকে লেখেন চন্দ্রনাথ

Last Updated:

এসএসকেএম হাসপাতাল থেকে জেনারেল সার্জারিতে স্নাতকোত্তর পাস করেন এই চিকিৎসক৷

চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷
চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷
#কলকাতা: এসএসকেএম হাসপাতাল থেকে তিনি জেনারেল সার্জারিতে স্নাতকোত্তর করেছেন৷ তা এখন মানুষকে বলতে লজ্জা লাগে৷ গত ২৫ জুলাই নিজের ফেসবুক প্রোফাইলে এমনই কথা লিখেছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷
সরকারি হাসপাতালের এই চিকিৎসককেই বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে পাঠানো হয়েছিল বলে অভিযোগ৷ অনুব্রত মণ্ডল কার্যত জোর করে তাঁকে দিয়ে সাদা কাগজে বেড রেস্টের কথা লিখতে বাধ্য করেছেন বলে অভিযোগ করেছেন ওই চিকিৎসক৷
গত ২৩ জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷ আদালতের নির্দেশ মতো স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে পরীক্ষার পর রাজ্যের তৎকালীন মন্ত্রীকে ভর্তি নিয়ে নেওয়া হয়৷ এর পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি৷ এসএসকেএম হাসপাতাল বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের নেতাদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বলে ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্টও৷ হাইকোর্টের নির্দেশেই গত ২৫ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
advertisement
advertisement
সেখানকার চিকিৎসকরা পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করে জানিয়ে দেন, তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই৷ ঘটনাচক্রে সেদিনই এসএসকেএম নিয়ে ফেসবুকে নিজের হতাশা ব্যক্ত করেন হাসপাতালের প্রাক্তনী চন্দ্রনাথ৷
পড়াশোনায় বরাবর মেধাবী চন্দ্রনাথ নিজেই জানিয়েছেন, তিনি মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছিলেন৷ উচ্চ মাধ্যমিকে প্রথম হন৷ জয়েন্ট এন্ট্রান্সের গোটা রাজ্যে ক্রমতালিকায় তাঁর স্থান ছিল ২২৷ পরবর্তী সময়ে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন৷
advertisement
কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর কলকাতার বি সি রায় হাসপাতাল থেকে শিশুরোগ চিকিৎসায় ডিপ্লোমা পাস করেন চন্দ্রনাথ৷ এর পর এসএসকেএম হাসপাতাল থেকে জেনারেল সার্জারিতে স্নাতকোত্তর পাস করেন এই চিকিৎসক৷ গত ২৫ জুলাই ফেসবুকে চন্দ্রনাথ লেখেন, 'এসএসকেএম থেকে এমএস (মাস্টার্স ইন সার্জারি) করেছি, এখন মানুষকে বলতে লজ্জা লাগে৷'
advertisement
ঘটনাচক্রে েসই এসএসকেএম হাসপাতাল অনুব্রত মণ্ডলকে ফিরিয়ে দেওয়ার পরই তৃণমূল নেতার বাড়িতে পাঠানো হয় চন্দ্রনাথকে৷ বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু তাঁকে এই নির্দেশ দেন বলে দাবি ওই চিকিৎসকের৷ সাদা কাগজেই প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথাও বলেন হাসপাতালের সুপার৷ নিজের দাবির সপক্ষে হাসপাতাল সুপারের সঙ্গে নিজের কথোপকথনের একটি রেকর্ডিং সংবাদমাধ্যমকে দিেয়ছেন চন্দ্রনাথ৷ যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
advertisement
চন্দ্রনাথের দাবি, তিনি কোনওদিনই অন্যায়ের সঙ্গে আপোস করেন না৷ কিন্তু অনুব্রত মণ্ডল প্রভাবশালী বলেই তাঁর অনুরোধ মতো সাদা কাগজে বেড রেস্টের কথা লিখতে বাধ্য হন৷ পরে অবশ্য ওই চিকিৎসক দাবি করেন, কলকাতায় গিয়ে সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার মতো অবস্থায় রয়েছেন অনুব্রত৷ চন্দ্রনাথের কথায়, 'আমি নিজের মেরুদণ্ড বিক্রি করতে পারব না৷'
advertisement
চন্দ্রনাথ অধিকারী অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ করার পর আরও চাপে পড়ে গিয়েছেন তৃণমূল নেতা৷ তাঁর এই বক্তব্যকে হাতিয়ার করতে পারে সিবিআই-ও৷ আপাতত গোটা রাজ্যেই পরিচিত নাম হয়ে গিয়েছেন বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের এই চিকিৎসক৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandranath Adhikari: 'এসএসকেএম থেকে এমএস করেছি, বলতে লজ্জা লাগে!' পার্থর গ্রেফতারির পর ফেসবুকে লেখেন চন্দ্রনাথ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement