advertisement

বর্ধমান স্টেশনের আরও একটি অংশ ভেঙে পড়ল, রেলের গাফিলতির অভিযোগ

Last Updated:

প্রথমে রাত ৮টা ১৯ মিনিটে ভেঙে পড়ে বর্ধমান স্টশেনর মূল ফটকের একটি বড় অংশ৷ ৯টা ৩২মিনিটে আরও একটি অংশ ভেঙে পড়ল৷

#বর্ধমান: আরও একটি অংশ ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের৷ সব মিলিয়ে ঘটনাটি বড় আকার নিচ্ছে৷ ধাপে ধাপে ভেঙে ড়ছে একের পর এক অংশ৷ আহত একজনের অবস্থা গুরুতর৷
প্রথমে রাত ৮টা ১৯ মিনিটে ভেঙে পড়ে বর্ধমান স্টশেনর মূল ফটকের একটি বড় অংশ৷ ৯টা ৩২মিনিটে আরও একটি অংশ ভেঙে পড়ল৷  স্টেশনে ঢোকার মুখেই সামনে একটি বড় অংশ ভেঙে পড়ে রাত ৮টা ১৯ মিনিটে নাগাদ৷ বহু যাত্রী আটকে পড়েছেন স্টেশনের মধ্যে৷ ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে৷ ধ্বংসস্তূপের মধ্যে কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা এখনও বোঝা যাচ্ছে না৷ হাওড়ার ডিআরএম ইশা খান স্বীকার করেছেন, গোটা ঘটনার দায় রেলের৷ আতঙ্কে কয়েক হাজার মানুষ ভিড় করেছেন ঘটনাস্থলে৷
advertisement
ভেঙে পড়ল আরও একটি অংশ ভেঙে পড়ল আরও একটি অংশ
advertisement
১০০ বছরের প্রাচীন বর্ধমান স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে বেশ কিছুদিন ধরেই৷ ১৯১৭ সালে তৈরি হয়েছিল বর্ধমান স্টেশন৷ রাত সাড়ে ৮টা নাগাদ বর্ধমান স্টেশনের মূল ফটকের একটি বড় অংশ ভেঙে পড়ে৷ বর্ধমান স্টেশনে ঢুকতে পারছেন না বহু যাত্রী৷ সামনের গেট পুরো বন্ধ৷ আরেকটি গেট দিয়ে যাত্রীদের বের করা হচ্ছে৷ ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা৷ এলাকা পুরো ঘিরে রেখেছে পুলিশ৷ হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, একজন আহত হয়েছেন৷ যদিও বেসরকারি সূত্রের খবর, আহত হয়েছেন ৫ জন৷ আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷
advertisement
বর্ধমান স্টেশনের বাকি বিল্ডিংয়েও ফাটল দেখা দিয়েছে৷ গোটা বিল্ডিং অনেকটা বেঁকে গিয়েছে৷ ট্রেন চলাচল ধীরে হচ্ছে৷ বাকি বাল্ডিংটিও ভেঙে পড়তে পারে যে কোনও মুহূর্তে, আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷ কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন বর্ধমান স্টেশনের বাইরে৷ ঘটনাস্থলে কাজ করছে দমকল৷ স্টেশনের সামনের বিল্ডিংটি বেশ নড়বড়ে হয়ে গিয়েছে৷ ফলে গোটা এলাকা ফাঁকা করে দিয়েছে পুলিশ৷
advertisement
বর্ধমান স্টেশন চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে৷ স্টেশনের বাইরে প্রায় ১০-১৫ হাজার মানুষ জড়ো হয়েছেন৷ যদিও হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমান স্টেশনের আরও একটি অংশ ভেঙে পড়ল, রেলের গাফিলতির অভিযোগ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement