North 24 Parganas News: বারাসতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা! বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও অংশগ্রহণ, সেরা হল কোন মহকুমা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas News: জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হল ৪১'তম জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বারাসাত কাচারি ময়দানে দিনভর এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে জেলার প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল ৪১’তম জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বারাসত কাচারি ময়দানে দিনভর এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
গোটা প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের জন্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বারাসত মহকুমা। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক মদন মিত্র এবং ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার।
আরও পড়ুনঃ ছৌ-ঝুমুরের তালে নিউ ইয়ার উদযাপন! পর্যটকদের পুরুলিয়া ভ্রমণ সার্থক, দু’দিনের ছুটিতে পাহাড়ের কোলে আপনিও ঘুরে আসুন
উত্তর ২৪ পরগনার পাঁচটি মহকুমা থেকে মোট ২৪০ জন ছাত্রছাত্রী ৩৪টি ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল, সার্টিফিকেট, ট্রফি ও ব্যাগ প্রদান করে সম্বর্ধনা জানানো হয়। জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগে প্রথম স্থানাধিকারী মোট ৩৪ জন বালক ও বালিকা আগামী ৯ ও ১০ জানুয়ারি বাণীপুরে অনুষ্ঠিত ৪১’তম রাজ্য স্তরের প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগনা জেলার প্রতিনিধিত্ব করবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিযোগিতার প্রস্তুতির জন্য আগামী ২ জানুয়ারি থেকে হাবড়ার বাণীপুরে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে একটি আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে স্কুল স্তর থেকে আগামী দিনে ক্রীড়া ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের এগিয়ে যাওয়ার উৎসাহ যোগানো হচ্ছে বলেই মনে করছে শিক্ষামহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 01, 2026 3:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বারাসতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা! বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও অংশগ্রহণ, সেরা হল কোন মহকুমা








