advertisement

Bridge Started: ৬ বছর পর মিটল সমস্যা, কাকদ্বীপে চালু ঘটিহারা সেতু

Last Updated:

Bridge Started: আগে কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত ও বাপুজি গ্রাম পঞ্চায়েতের মাঝখানে কালনাগিনী নদীর উপর একটি বাঁশের সাঁকো ছিল। পরে সেই সাঁকোটির পরিবর্তে একটি কংক্রিটের সেতু তৈরি করা হয়েছিল

ঘটিহারা সেতু
ঘটিহারা সেতু
দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে দীর্ঘ ছয় বছর পর মিটল সমস্যা। কাকদ্বীপে খুলে গেল ঘটিহারা সেতু। কালনাগিনী নদীর উপর তেরি এই সেতুর আ্যপ্রোচ রোড তৈরির কাজ জমি জটের জন্য আটকে ছিল।
আগে কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত ও বাপুজি গ্রাম পঞ্চায়েতের মাঝখানে কালনাগিনী নদীর উপর একটি বাঁশের সাঁকো ছিল। পরে সেই সাঁকোটির পরিবর্তে একটি কংক্রিটের সেতু তৈরি করা হয়েছিল।সুন্দরবন উন্নয়ন পর্ষদ এই সেতুটি তৈরি করে। কিন্তু ছ’বছর আগে সেতুটির কাজ সম্পূর্ণ হলেও, তা চালু করা যাচ্ছিল না। সেতুর পূর্ব দিকের অ্যাপ্রোচ রোড তৈরি না হওয়াতেই এই বিপত্তি। আ্যপ্রোচ রোড না হওয়ায় কোনও গাড়ি সেতুর উপর দিয়ে যাতায়াত করতে পারত না, স্থানীয়রা হেঁটেই সেতুটি পার হতেন। তবে বর্ষার সময় দুর্ভোগে বাড়ত।
advertisement
advertisement
সেতুর পশ্চিম দিকেই রয়েছে বাপুজি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের বাসিন্দারা অসুস্থ হয়ে পড়লে প্রায় ১২ কিলোমিটার ঘুরপথে তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হত। এতদিন পর সেই সমস্যা মিটেছে। সেতুটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাওয়ায় এখন মাত্র দু’কিলোমিটার গেলেই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পৌঁছে যাওয়া যাচ্ছে। এই নিয়ে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা জানান, জমি জটের কারণে এতদিন পর্যন্ত এই সেতুর অ্যাপ্রোচ রোডটি তৈরি করা সম্ভব হয়নি। সেই সমস্যা মিটে যাওয়ার পর অ্যাপ্রোচ রোড তৈরি করা হয়েছে। এখন আর কোনও সমস্যা নেই।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bridge Started: ৬ বছর পর মিটল সমস্যা, কাকদ্বীপে চালু ঘটিহারা সেতু
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement