advertisement

Accident: দিঘা-কলকাতা সরকারি বাসে ভয়ঙ্কর দুর্ঘটনা! ট্যাঙ্কারের ধাক্কায় রক্তাগঙ্গা, শুধুই কান্নার রোল

Last Updated:

Accident: সরকারি বাস এবং তেলের ট্যাঙ্কার দুই গাড়ির প্রবল গতি ছিল বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

ভয়ঙ্কর দুর্ঘটনা
ভয়ঙ্কর দুর্ঘটনা
হলদিয়া: হলদিয়া মেচেদা রাজ্য সড়কে পথ দুর্ঘটনা। দিঘা থেকে ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার আহত ২৭ জন বাস যাত্রী। সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সরকারি বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতরকের কাছে সিগনাল থাকার কারণে দ্রুতগতিতে আসা সরকারি স্টেট বাস দাঁড়িয়ে পড়ে।
সেই সময়ই পিছনে এক তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের পিছনে ধাক্কা মারে। সরকারি বাস এবং তেলের ট্যাঙ্কার দুই গাড়ির প্রবল গতি ছিল বলে জানিয়েছেন এলাকাবাসীরা। দুর্ঘটনার জেরে প্রায় ২৭ জন যাত্রী আহত হন। তবে কয়েকজন বাসের যাত্রী গুরুতর আহত হওয়ায় ১৫ জন যাত্রীকে তমলুক তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
advertisement
বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে তমলুক ও কোলাঘাট থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: দিঘা-কলকাতা সরকারি বাসে ভয়ঙ্কর দুর্ঘটনা! ট্যাঙ্কারের ধাক্কায় রক্তাগঙ্গা, শুধুই কান্নার রোল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement