advertisement

বাস-গাড়ির মুখোমুখি ধাক্কা, ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে !

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতেও দুর্ঘটনা লেগেই রয়েছে ৷

#বানতলা: রাজ্য সরকারের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিয়ে একাধিক সচেতনতামূলক পদক্ষেপ নিয়েও কোনও লাভ হচ্ছে না ৷ প্রতিদিনই কলকাতা শহর ও তার আশপাশের এলাকায় পথ-দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন একাধিক মানুষ ৷
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতেও দুর্ঘটনা লেগেই রয়েছে ৷ আজ শুক্রবার সকালে বানতলার কাছে গাইডেন্স অ্যাকাডেমির সামনে ভাঙড়ের ঘটকপূকুর থেকে কলকাতাগামী এস ডি ২৪ রুটের একটি বাস  আর উল্টো দিক থেকে আসা একটি অ্যামবাসাডর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় I দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যামবাসাডরের চালক সন্তোষ যাদবের I মৃতের বয়স ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ ৷ দুর্ঘটনায় গুরুতর আহত  ওই গাড়িতে সওয়ার দু’জন ৷ দু’জনই তথ্য-প্রযুক্তি সংস্থা কগনিজেন্টের কর্মী বলে জানা গিয়েছে ৷ দু’জনই আপাতত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার ফলে এই ব্যস্ত রাস্তায় বিঘ্ন ঘটে যান চলাচলে I ঘটনাস্থলে আসে কেএলসি থানা ও আনন্দপুর থানার পুলিশ I
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাস-গাড়ির মুখোমুখি ধাক্কা, ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement