advertisement

রামপুরহাটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়র কনভয়

Last Updated:

গানের অনুষ্ঠানে অংশ নিতে বীরভূমের রামপুরহাটের দিকে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়।

রামপুরহাট: রামপুরহাটে অনুষ্ঠান করতে যাওয়ার সময় বাবুল সুপ্রিয়র সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে আহত মোট ৭ জন। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ার মুসরডার আহমেদপুরে। গানের অনুষ্ঠানে অংশ নিতে বীরভূমের রামপুরহাটের দিকে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়।
বাবুলের কনভয়ে থাকা একটি গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় রাজ্যের পর্যটন ও তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কোনও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। আহত হয়েছেন তাঁর বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। জানা গিয়েছে বাবুল সুপ্রিয়র গাড়ি এগিয়ে যাওয়ার পর তার পিছনে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়ি আর  মুসরডা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আসা একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা মারে। অটো ও নিরাপত্তা রক্ষীদের গাড়ি, দুটিই নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনায় অটোচালক ও নিরাপত্তারক্ষী সমেত মোট ৭ জন আহত। তাঁদের ভর্তি করা হয়েছে সাঁইথিয়া হাসপাতালে। বাবুল সুপ্রিয় রওনা দিয়েছেন রামপুরহাটে, অনুষ্ঠানের উদ্দেশে। যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, সেই গাড়িতে ৬ জন ছিলেন বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন অটোচালকও।  ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রামপুরহাটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়র কনভয়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement