advertisement

Accident Death: বিকট আওয়াজ, এক ধাক্কাতেই মুহূর্তে সব শেষ...! ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ২, গুরুতর আহত আরও ৩

Last Updated:

Accident Death: শনিবার বিকেল নাগাদ নাড়াজোল থেকে কেশপুরের দিকে আসার পথে মহিষদা পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে জড়ো করে রাখা ইটে দ্রুত গতিতে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের, আহত হয় আরও ৩ জন।

ভয়াবহ দুর্ঘটনা
ভয়াবহ দুর্ঘটনা
শোভন দাস, কেশপুর: শনিবার বিকেল নাগাদ নাড়াজোল থেকে কেশপুরের দিকে আসার পথে মহিষদা পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে জড়ো করে রাখা ইটে দ্রুত গতিতে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের, আহত হয় আরও ৩ জন।
মৃত দুই ব্যক্তির নাম, ক্ষুদিরাম মান (৫৮) ও শুভ্রদীপ ঘোষ (২৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রত্যেকের বাড়ি কেশপুর থানার অন্তর্গত কলাগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটিতে মোট পাঁচজন ছিল। প্রত্যক্ষদর্শী নাসেরা বিবি জানান, দোকান খুলতে এসেছিলাম হঠাৎ করে দেখলাম, একটি চারচাকা গাড়ি কেশপুরের দিকে আসছিল খুব দ্রুত গতিতে, কিছু বুঝে ওঠার আগেই ইটে ধাক্কা মারে।
advertisement
চিৎকার শুরু করে পাশে থাকা লোকজন, গিয়ে দেখলাম ঘটনাস্থলে ২ জন মারা যায়। তবে এরা মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। আহতদের প্রথমে কেশপুর এবং পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
শোভন দাস
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident Death: বিকট আওয়াজ, এক ধাক্কাতেই মুহূর্তে সব শেষ...! ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ২, গুরুতর আহত আরও ৩
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement