advertisement

Abhishek Banerjee in Nandigram: বিধানসভা ভোটের প্রচারের শুরুতেই নন্দীগ্রামে যাচ্ছেন অভিষেক, শুভেন্দুর কেন্দ্রই পাখির চোখ তৃণমূলের!

Last Updated:

২০২৩ সালের পঞ্চায়েত ভোটের আগেও রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তখনও নন্দীগ্রামে মিছিল নিয়ে ২০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন তিনি৷

শুভেন্দুর নন্দীগ্রামে ফের পা রাখছেন অভিষেক৷
শুভেন্দুর নন্দীগ্রামে ফের পা রাখছেন অভিষেক৷
২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পাখির চোখ নন্দীগ্রাম৷ নতুন বছরের শুরুতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিনই বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রথম প্রচার কর্মসূচি সামনে এনেছেন অভিষেক৷ যার নাম যতই করো হামলা আবার জিতবে বাংলা৷ নতুন এই প্রচার কর্মসূচিতে বিভিন্ন জেলা সফরে যাবেন অভিষেক৷ সেই সফরের মধ্যেই আগামী ১৫ জানুয়ারি নন্দীগ্রামেও যাবেন তিনি৷
অভিষেক এ দিন নিজেই জানিয়েছেন, নন্দীগ্রামেও দুটি মডেল স্বাস্থ্য ক্যাম্প করা হবে৷ নন্দীগ্রাম ১ এবং নন্দীগ্রাম ২ ব্লকের সেই ক্যাম্পগুলিতেও তিনি যাবেন৷
এর আগে ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের আগেও রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তখনও নন্দীগ্রামে মিছিল নিয়ে ২০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন তিনি৷
advertisement
তৃণমূল শীর্ষ নেতা আগেই জানিয়েছিলেন, নতুন বছরের শুরু থেকেই পথে নামবেন তিনি৷ এ দিন সেই প্রচার কর্মসূচির রূপরেখা সামনে এনেছেন অভিষেক৷ গত ১৫ বছরে রাজ্য সরকার কী কী কাজ করেছে সেই রিপোর্ট কার্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জেলা জেলায় গিয়ে এসআইআর বিরুদ্ধেও জোরাল আওয়াজ তুলতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ও শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসেবে পরিচিত কাঁথিতে গিয়ে জনসভা করেছিলেন অভিষেক৷ অধিকারীদের বাসভবন শিশিরকুঞ্জ থেকে ঢিল ছোড়া দূরত্বে আয়োজিত সেই সভাকে কেন্দ্র করেও রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছিল৷ এবার বিধানসভা নির্বাচনের প্রচারের শুরুতেই রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পা রাখছেন অভিষেক৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee in Nandigram: বিধানসভা ভোটের প্রচারের শুরুতেই নন্দীগ্রামে যাচ্ছেন অভিষেক, শুভেন্দুর কেন্দ্রই পাখির চোখ তৃণমূলের!
Next Article
advertisement
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
  • সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

  • তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

  • লোকভবনে অনুষ্ঠিত হল রাজ্যপালের শপথগ্রহণ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement