advertisement

Aadhaar Card: আধার কার্ডের কারণেই জীবনে নামল অন্ধকার, অ্যাকাউন্ট থেকে টাকা উধাও দেগঙ্গার ব্যক্তির!

Last Updated:

Aadhaar Card: দেগঙ্গার বেড়াচাঁপার ইছামতী সমবায় দুগ্ধ উৎপাদক সংঘ লিমিটেডে কর্মরত কর্মী তাপস ঘোষ তার মাসিক বেতন তুলতে গিয়ে দেখেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ব্যালেন্স টাকা কমে গিয়েছে।

আধার কার্ড থেকে প্রতারণা
আধার কার্ড থেকে প্রতারণা
জিয়াউল আলম, দেগঙ্গা: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে বাধ্যকতামূলক আধার লিংক। আর সেই আধারের ফিঙ্গার প্রিন্টে গ্রাহকের নিরাপত্তা কোথায়? বেড়াচাঁপার এক ব্যক্তির আধার কার্ডের ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে ৩ দফায় কয়েক হাজার টাকা আত্মসাৎ-র অভিযোগ দেগঙ্গায়।
দেগঙ্গার বেড়াচাঁপার ইছামতী সমবায় দুগ্ধ উৎপাদক সংঘ লিমিটেডে কর্মরত কর্মী তাপস ঘোষ তার মাসিক বেতন তুলতে গিয়ে দেখেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ব্যালেন্স টাকা কমে গিয়েছে।
advertisement
ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে নিয়ে তিনি দেখেন, চলতি মাসে ৫, ১২ ও ১৫-এই তিনদিনে ৩ দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ৫ হাজার ৮০০ টাকা তুলে নেওয়া হয়েছে আধারের ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে।
advertisement
যে ব্যক্তি কোনও দিন ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে টাকা লেনদেন করেননি, তাঁর অ্যাকাউন্ট থেকে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে টাকা তুলল কে? জানতে দেগঙ্গা থানার পাশাপাশি ওই ব্যাঙ্কের শাখার দ্বারস্থ হয়েছেন তাপস। পাশপাশি তাঁর ক্ষোভ আধার কার্ডের ফিঙ্গার প্রিন্টের সুরক্ষা নিয়েও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Aadhaar Card: আধার কার্ডের কারণেই জীবনে নামল অন্ধকার, অ্যাকাউন্ট থেকে টাকা উধাও দেগঙ্গার ব্যক্তির!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement