advertisement

পশুদের প্রতি চরম নৃশংসতার মধ্যে মানবতার নজির, ৭২ দিন তালাবন্ধ দোকানে আটকে থাকা পথকুকুর উদ্ধার

Last Updated:

ঘটনার খবর জানাজানি হতেই মঙ্গলবার খবর যায় পুলিশ এবং পুরসভার কাছে । তালা ভেঙে উদ্ধার করা হয় কুকুরটিকে ।

#দুবরাজপুর: পশুদের উপর যখন মানুষের চরম নিষ্ঠুরতার চিত্র প্রতিদিন সামনে আসছে । বাজি ভর্তি ফল খাওয়ান হচ্ছে অন্ত্বঃ স্বত্বা গরু-হস্তিনীকে , গলার চেন বেঁধে ছেঁচড়ে বাইক ছোটাচ্ছে উন্মত্ত যুবকেরা  , মুখ বেঁধে রাখা হচ্ছে কুকুরের , বোমা ভরা মাংস খাওয়ান হচ্ছে শিয়ালকে , পিটিয়ে মেরে ফেলা হচ্ছে বিরল চিতাবাঘকে -সেখানে মানবতার পরিচয় দিল বীরভূমের দুবরাজপুরের বাসিন্দারা ।
লক ডাউনের প্রথমদিন থেকে স্থানীয় দোকানের মধ্যে আটকে ছিল একটি সারমেয়। জানাজানি হতেই তালা ভেঙে বের করা হল তাকে । তবে এই ৭২ দিনের কোনওদিন তাকে না খেয়ে থাকতে হয়নি । প্রতিবেশী যুবকরা প্রতিদিন দোকানের ভেতর হাত ভরে কখনও ভাত , আবার কখনো পাইপের মাধ্যমে জল পৌঁছে দিয়েছে ।
বীরভূমের দুবরাজপুরের পোদ্মারবাধ এলাকায় সুমন দাঁ-র স্টেশনারি দোকান । লকডাউনের সময় থেকে দোকান বন্ধ । আর সেই সময় সপরিবারে ঝাড়খন্ডে আত্মীয় বাড়িতে গিয়ে আটকে পড়েন মালিক । এখনও তাঁরা সেখানেই আটকে । স্থানীয়রা জানিয়েছেন, দোকান বন্ধ করার সময় দোকানের মালিকের নজর এড়িয়ে যায় , দোকানের ভেতরেই বসেছিল এক সারমেয় । ওই অবস্থায় বন্ধ দোকানে দীর্ঘদিন আটকেছিল সে । এরপর স্থানীয় এক যুবক তালাবন্ধ দোকান থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ পান । তারপর থেকে কুকুরটিকে সাধ্যমত ফাঁক দিয়েই খাওয়ানো হয়েছে খাবার , কখনও পাইপের সাহায্যে পানীয় জল পৌঁছন হয়েছে । ঝামেলা বাড়তে পারে ভেবে তিনি ভয়ে কাউকে বলেননি ।
advertisement
advertisement
এরপর ঘটনার খবর জানাজানি হতেই মঙ্গলবার খবর যায় পুলিশ এবং পুরসভার  কাছে । দুবরাজপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পান্ডে আসেন ঘটনাস্থলে ।আসে দুবরাজপুর থানার পুলিশ । ততক্ষণে প্রচুর মানুষ জড় হয়ে যায় ৷ সবার উপস্থিতিতেই ভাঙ্গা হয় দোকানের তালা এবং তারপর দীর্ঘদিন পর বেরিয়ে আসে ওই পথ কুকুরটি । কুকুরটি বেরিয়ে আসতেই খুশির হওয়া এলাকাবাসীর মধ্যে । এদিন কেউ তাকে খাওয়ালেন বিস্কুট খাইয়েছেন , অনেকে মাথায় গলায় হাত বুলিয়ে  আদর করেছেন । তবে সুস্থই রয়েছে সে । পথ কুকুরটিকে এভাবে নিঃশব্দে যত্ন করায় সবাই বাহবা দিয়েছে রাজেস হাজরা নামে ওই যুববকে ।
advertisement
Supratim Das
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পশুদের প্রতি চরম নৃশংসতার মধ্যে মানবতার নজির, ৭২ দিন তালাবন্ধ দোকানে আটকে থাকা পথকুকুর উদ্ধার
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement