advertisement

Road Accident: বেহালার পর এবার নদিয়া! চতুর্থ শ্রেণির ছাত্রকে পিষে দিল পিক আপ ভ্যান, বিক্ষোভ স্থানীয়দের

Last Updated:

Road Accident: বেহালার ভয়াবহ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি৷ ঘটনার একদিন যেতে না যেতেই পলাশিপাড়ার কুলাগাছিতে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রের।

নদিয়া, সমীর রুদ্র: বেহালার ভয়াবহ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি৷ দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু যেন সকলের চোখ খুলে দিয়েছে৷ ঘটনার একদিন যেতে না যেতেই পলাশিপাড়ার কুলাগাছিতে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রের।প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।
মৃতের নাম রবিউল শেখ (১২)। তার বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকালে ওই বালক সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা মারে। এর ফলে গুরুতর জখম হয় রবিউল।
advertisement
advertisement
স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পলাশিপাড়া থানার পুলিশ গেলে তাদের সাথে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: বেহালার পর এবার নদিয়া! চতুর্থ শ্রেণির ছাত্রকে পিষে দিল পিক আপ ভ্যান, বিক্ষোভ স্থানীয়দের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement