advertisement

লোনের নাম করে প্রতারণা! যুবককে ফোন করে ডাকলেন প্রতারিতরা! তারপর? সোদপুরে শোরগোল

Last Updated:

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন করানোর নাম করে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বহু মানুষের থেকে টাকা নিতেন বলে অভিযোগ

অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। প্রতীকী ছবি
অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। প্রতীকী ছবি
সোদপুর, উত্তর ২৪ পরগণা, সুবীর দেঃ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। এবার প্রতারক যুবককে মারধর প্রতারিতদের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার সোদপুর বিবেকানন্দ পার্ক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ঘোলা থানার পুলিশ।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন করানোর নাম করে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বহু মানুষের থেকে টাকা নিতেন বলে অভিযোগ। এরপর প্রতারিতরা যখন বুঝতে পারেন তাঁদের সঙ্গে প্রতারণা হয়েছে, তখন লোনের অছিলায় অভিযুক্তকে ফোন করে ডাকা হয়। সোদপুর বিবেকানন্দ পার্ক এলাকায় তাঁকে ডাকেন প্রতারিতরা।
আরও পড়ুনঃ কেরালায় বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু! হাত-পা বাঁধা…! পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ
সেই ‘ফাঁদে’ পা দিয়ে এলাকায় আসতেই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন প্রতারিতরা। এরপর শুরু হয় মারধর। প্রতারক ব্যক্তিকে আটকে রেখে বিক্ষোভও দেখানো হয়। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ঘোলা থানার পুলিশ এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে সংবাদের শিরোনামে উঠে আসে নানা ধরণের প্রতারণার খবর। কিছু অসাধু মানুষের চক্রান্তের শিকার হয়ে সর্বস্ব খোয়ান অনেকে। সোদপুরে যেমন এক ব্যক্তির বিরুদ্ধে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল। অভিযুক্তকে মারধর করেন প্রতারিতরা। ইতিমধ্যেই তাঁকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লোনের নাম করে প্রতারণা! যুবককে ফোন করে ডাকলেন প্রতারিতরা! তারপর? সোদপুরে শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement