advertisement

Accident: স্কুটিতে ফুল নিয়ে যাচ্ছিলেন, সজোরে ধেয়ে এল একটা গাড়ি! মুহূর্তে রক্তাক্ত রাস্তা, কৃষ্ণনগরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত‍্যু যুবকের

Last Updated:

Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ফুল ব্যবসায়ীর।

স্কুটিতে ফুল নিয়ে যাচ্ছিলেন, সজোরে ধেয়ে এল একটা গাড়ি! মুহূর্তে রক্তাক্ত রাস্তা, কৃষ্ণনগরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত‍্যু যুবকের
স্কুটিতে ফুল নিয়ে যাচ্ছিলেন, সজোরে ধেয়ে এল একটা গাড়ি! মুহূর্তে রক্তাক্ত রাস্তা, কৃষ্ণনগরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত‍্যু যুবকের
কৃষ্ণনগর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ফুল ব্যবসায়ীর। সোমবার সকালেই ঘটেছে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের জেলা আদালতের সামনে। মৃতের নাম মামুন মণ্ডল। জানা গিয়েছে মৃত তরুণের বয়স মাত্র ২৬ বছর, বাড়ি চাপড়া থানার মৃগিপোতা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক স্কুটিতে চেপে ফুল নিয়ে কৃষ্ণনগরে রেলগেট সংলগ্ন বাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই ব‍্যক্তি। সূত্রের খবর জেলা আদালতের সামনের রাস্তাতেই আচমকা একটি গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
advertisement
advertisement
পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কোতোয়ালী থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে কোতোয়ালি থানার পুলিশ।
সমীর রুদ্র
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: স্কুটিতে ফুল নিয়ে যাচ্ছিলেন, সজোরে ধেয়ে এল একটা গাড়ি! মুহূর্তে রক্তাক্ত রাস্তা, কৃষ্ণনগরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত‍্যু যুবকের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement