advertisement

North 24 Parganas News: বমি, পেট ব্যথা...একের পর এক রোগী ভর্তি হাসপাতালে! ডায়রিয়া আতঙ্কে কাঁপছে কামারহাটি

Last Updated:

কামারহাটিতে ডায়রিয়া আতঙ্ক, বমি পেট ব্যথা নিয়ে রোগীরা ভর্তি হাসপাতালে

+
ডায়রিয়া

ডায়রিয়া আতঙ্ক

উত্তর ২৪ পরগনা: কামারহাটি এলাকায় হঠাৎই ছড়াল ডায়রিয়া আতঙ্ক! এলাকার ইতিমধ্যেই প্রায় ৪০ থেকে ৫০ জন মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ড চৌধুরী পাড়া সাধারণ বসবাসকারী মানুষ হঠাৎ ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়ছেন।
গোটা অঞ্চলের ইতিমধ্যেই প্রায় ৫০ জন মানুষ বমি, পায়খানা ও পেটের ব্যথা নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি।
advertisement
সাধারণ মানুষের অভিযোগ জল থেকেই এই ডায়রিয়া ছড়িয়েছে। কয়েক দিন ধরেই এলাকার মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন। অভিযোগ এই অঞ্চলে দীর্ঘদিন ধরে জলের সমস্যা। জল থেকে প্রচুর আয়রন পড়ছে। এছাড়াও এলাকার নোংরা জল কোনওরকম ভাবে পানীয় জলের পাইপ লাইনে ঢুকছে বলেই অনুমান। পৌরসভার নিকাশি ব্যবস্থার দিকেও আঙুল তুলছেন এলাকাবাসীরা।
advertisement
দীর্ঘদিন ধরেই বিষয়গুলি নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন স্থানীয়রা। তা সত্বেও কোনও কাজ হয়নি পৌরসভার পক্ষ থেকে। কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলার নির্মলা রাই দায় এড়িয়ে, পৌরসভা যথেষ্টই কাজ করছে বলেই জানান। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্কের পাশাপাশি তৈরি হয়েছে ক্ষোভ।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বমি, পেট ব্যথা...একের পর এক রোগী ভর্তি হাসপাতালে! ডায়রিয়া আতঙ্কে কাঁপছে কামারহাটি
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement