advertisement

ভিতরে ৩ মহিলা, প্রাইভেট কার থামাল পুলিশ! যা মিলল সিটের নীচে, চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

West Bengal Police: গাড়ির চালক সহ চার আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় চিকিৎসা করাতে কলকাতা যাচ্ছে।

ফাইল ছবি
ফাইল ছবি
#কাটোয়া: প্রাইভেট গাড়ি করে গাঁজা পাচারের সময় পুলিশের হাতে গ্রেফতার তিন মহিলা সহ চার পাচারকারী। ৩৩ কেজি গাঁজা সহ একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কেতুগ্রাম থানার পাঁচুন্দি মোড়ের কাছে বুধবার রাতের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ সালার- কাটোয়া রাজ্য সড়কের পাঁচুন্দি মোড়ের কাছে পুলিশ একটি লাল রঙের চারচাকা প্রাইভেট গাড়িকে আটক করে। এরপরই শুরু হয় তল্লাশি।
গাড়ির চালক সহ চার আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় চিকিৎসা করাতে কলকাতা যাচ্ছে। গাড়িতে তল্লাশি করে সিটের তলা থেকে একাধিক ছোট ছোট প্যাকেট উদ্ধার হয়। পরে জানা যায় উদ্ধার হওয়া প্যাকেটগুলি গাঁজা ভর্তি আছে। গাড়িতে চালক সহ চারজনকে পুলিশ গ্রেফতার করে।
advertisement
advertisement
ধৃত তিন মহিলা পারুল সিকদার, দুর্গা শিকদার, আলোরানি সূত্রধরের বাড়ি নদীয়া জেলায় কৃষ্ণগঞ্জ থানা এলাকায় এবং গাড়ির চালক রকি পালের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, প্যাকেট করা গাঁজা মণিপুর থেকে সড়ক পথে উত্তরবঙ্গ হয়ে সালার স্টেশনে পৌঁছায়।
advertisement
সালার থেকে এই মহিলা পাচারকারীর দল পুলিশের চোখে ধুলো দিতে প্রাইভেট গাড়ি করে কলকাতার উদ্দেশে নিয়ে যাচ্ছিল। হাত বদলের আগেই পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সহ পাচারকারী দল। ধৃত চার জনের মধ্যে তিনজনকে নিজেদের হেফাজতে চেয়ে কেতুগ্রাম থানার পুলিশ আজ বর্ধমানের এনডিপিএস আদালতে পেশ করবে। গাঁজা পাচারকারী দলের কিংপিনের খোঁজে পুলিশ তদন্ত শুরু করছে।
advertisement
---রণদেব মুখোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিতরে ৩ মহিলা, প্রাইভেট কার থামাল পুলিশ! যা মিলল সিটের নীচে, চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement