advertisement

West Bengal Election 2021: জয় নিশ্চিত করতে সকাল সকাল ভোটের আগেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিলেন মদন মিত্র

Last Updated:

একাধিক হেভিওয়েট কেন্দ্রের ভাগ্য নির্ধারণের দিন আজ। এর মধ্য়ে অন্যতম কেন্দ্র কামারহাটি। কামারহাটি থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মদন মিত্র।

#কামারহাটি: পঞ্চম দফার নির্বাচনে ৬ জেলার ৪৫টি আসনে ভোট। সকাল থেকেই বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির ঘটনা উঠে এসেছে। একাধিক হেভিওয়েট কেন্দ্রের ভাগ্য নির্ধারণের দিন আজ। এর মধ্য়ে অন্যতম কেন্দ্র কামারহাটি। কামারহাটি থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মদন মিত্র।
ভোট শুরু হতেই সকাল সকাল আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে পৌঁছে গেলেন তিনি। কামারহাটি কেন্দ্র থেকেই বিজেপির হয়ে লড়ছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। তবে এবারে নজরে রয়েছেন সংযুক্ত মোর্চার নতুন বাম প্রার্থী সায়নদীপ মিত্র। এই প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করতে পুজো দিতে পৌঁছে গেলেন মদন। পুজো দেওয়ার পরেই হীরালাল কলেজে গিয়ে ভোট দেন মদন মিত্র। সেখানে বুথে খাদ্যসাথীর পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়।
advertisement
সংবাদমাধ্যমের কাছে মদন জাানান, বাংলার সংস্কৃতি বাঁচাতে তিনি মন্দিরে পুজো দিতে এসেছেন। তৃণমূল প্রার্থী বলছেন, আমি এসেছি যাতে বাংলাকে বহিরাগতদের হাত থেকে বাঁচানো যায়। প্রার্থনা করলাম যাতে বাংলার সংস্কৃতি সুরক্ষিত থাকে।
advertisement
এছাড়াও মদন মিত্রর ভোটদান কেন্দ্রে খাদ্যসাথীর স্টিকার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। দক্ষিণেশ্বরের হীরালাল কলেজে ১৯১ নম্বর বুথে মদন ভোট দিতে যান। সেই বুথেই খাদ্যসাথীর স্টিকার ঘিরে বিতর্ক তৈরি হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021: জয় নিশ্চিত করতে সকাল সকাল ভোটের আগেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিলেন মদন মিত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement