advertisement

EVM-এ লিউকোপ্লাস্ট! প্রতিবাদ করায় রোষে পরিবার, মাঝ রাস্তায় গাড়ি ভাঙচুর

Last Updated:

শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বজবজ বিধানসভার ২০ নম্বর ওয়ার্ডে৷

#বজবজ: ইভিএম-এ এক প্রার্থীর নাম, প্রতীকের উপরে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখার অভিযোগ৷ আর সেকথা প্রিসাইডিং অফিসারকে জানানোর পরেই রোষের মুখে পড়তে হল ভোট দিতে আসা এক পরিবারকে৷ এমন কি, মাঝ রাস্তায় গাড়ি আটকে ভাঙচুর করার অভিযোগও উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে৷
শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বজবজ বিধানসভার ২০ নম্বর ওয়ার্ডে৷ এ দিন দুপুরে বজবজ বিধানসভার ২০ নম্বর ওয়ার্ডে শিশু শিক্ষা নিকেতন স্কুলের ৫ নম্বর বুথে সপরিবার ভোট দিতে যান স্থানীয় বাসিন্দা সঞ্জীব কুমার বক্সী৷ অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, পুত্র এবং পুত্রবধু৷ অভিযোগ, সঞ্জীববাবু ভোট দিতে গিয়ে দেখেন, ইভিএম-এ এক প্রার্থীর নাম এবং প্রতীকের উপরে লিউকোপ্লাস্ট লাগানো রয়েছে৷ সঙ্গে সঙ্গে বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানান সঞ্জীববাবু৷ তাঁর ছেলে শুভদীপ বক্সীও সরকারি কর্মী হওয়ায় তিনি নিজেও এই অনিয়ম নিয়ে সরব হন৷ কয়েকদিন আগে নিজেও ভোটের ডিউটি করে এসেছেন শুভদীপ বাবু৷ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রিসাইডিং অফিসার৷
advertisement
ভোট দিয়ে নিজেদের গাড়িতেই বাড়ির দিকে ফিরছিলেন সঞ্জীববাবুরা৷ অভিযোগ, ভোটকেন্দ্র থেকে কিছুটা এগোতেই কয়েকজন যুবক মোটরবাইকে করে এসে তাঁদের পথ আটকায়৷ ইভিএম-এ প্রার্থীর নামের উপরে লিউকোপ্লাস্ট লাগানোর ঘটনা নিয়ে কেন অভিযোগ জানিয়েছে ওই পরিবার, তা নিয়ে রীতিমতো শাসাতে থাকে ওই যুবকরা৷ ইট দিয়ে তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ৷
advertisement
advertisement
আতঙ্কে বজবজ থানায় গিয়ে আশ্রয় নেয় ওই পরিবারটি৷ অজ্ঞাত পরিচয় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তারা৷ প্রশ্ন উঠছে, ইভিএম-এ কোনও প্রার্থীর নামের উপরে লিউকোপ্লাস্ট লাগানো থাকলেও কেন আগে থেকেই ব্যবস্থা নিলেন না ভোট পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকরা৷ আর তার প্রতিবাদ করার মাশুল কেন এ ভাবে দিতে হবে একটি পরিবারকে?
advertisement
Arpita Hazra
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
EVM-এ লিউকোপ্লাস্ট! প্রতিবাদ করায় রোষে পরিবার, মাঝ রাস্তায় গাড়ি ভাঙচুর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement